1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইল ও লোহাগড়া পুলিশের অভিযানে ৫৬ পিস ইয়াবা - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

নড়াইল ও লোহাগড়া পুলিশের অভিযানে ৫৬ পিস ইয়াবা

মো. রাসেল শেখ, জেলা প্রতিনিধি নড়াইল
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৫৬ Time View

নড়াইল ও লোহাগড়া পুলিশের অভিযানে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার,,

মো. রাসেল শেখ, জেলা প্রতিনিধি নড়াইল

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোহাম্মদ জসিম মৃধা নামে ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখার পুলিশ গ্রেফতারকৃত মোহাম্মদ জসিম মৃধা (৩০) নড়াইল সদর থানার দূর্গাপুর গ্রামের মোঃ আব্দুস সাত্তারের ছেলে ১৩ অক্টোবর’ রবিবার রাতে নড়াইল পৌরসভার ভওয়াখালী গ্রামের জনৈক নওয়াব আলীর বসতবাড়ির দক্ষিণ পাশের ইটের ভাটার রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই ওহিদুর রহমান ও এএসআই মোহাম্মদ নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোহাম্মদ জসিম মৃধা কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এদিকে ১৩ অক্টোবর রবিবার একই রাতে অপর একটি অভিযানে মোঃ তুরান মোল্যা (২২) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ মোঃ তুরান মোল্যা লোহাগড়া পৌরসভার জয়পুর গ্রামের একেন মোল্যার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান এর তত্বাবধানে এসআই মোহাম্মদ মামুনুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ লোহাগড়ার জয়পুর আলিয়া মাদরাসার উত্তর পাশে পাঁকা রাস্তার উপর হতে তাকে গ্রেফতার করে এ সময় ধৃত আসামির নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ৩১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানা ও লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ টি পৃথক মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই