1. admin@banglarmuktokontho.com : admin :
ভেড়ামারায় ধানের বীজ নিয়ে প্রতারণা, অভিযোগ করলেন কৃষক। - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

ভেড়ামারায় ধানের বীজ নিয়ে প্রতারণা, অভিযোগ করলেন কৃষক।

মোহন আলী স্টাফ রিপোর্টার।
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ Time View

ভেড়ামারায় ধানের বীজ নিয়ে প্রতারণা, অভিযোগ করলেন কৃষক।

মোহন আলী স্টাফ রিপোর্টার।

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার, বাহাদুরপুর ইউনিয়ন, মেসার্স কিয়ারুল ট্রেডার্স এর দুর্নীতি সীমা ছাড়িয়ে গিয়েছে বলে অভিযোগ করেছে এলাকার কৃষকেরা৷
কৃষক শ্যামলসহ অনেকেই কিয়ারুলের কাছ থেকে ৮৭ ধানের বীজ কিনে জমিতে রোপন করলে তা সময় উপযোগী না হওয়ার আগেই শীষ বের হয়ে যায়। এ বিষয়ে কৃষকরা কিয়ারুল ইসলামের কাছে জানতে চাইলে, বিভিন্ন সময়, বিভিন্ন ধরনের অজুহাত দেখায়, অনেক কৃষককে অপমান অপদস্ত করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে,
কিয়ারুল ইসলাম তার নিজের দোষ ঢাকার জন্য শ্যামল নামে একজন কৃষককে নিয়ে কুষ্টিয়ায় বীজ ভান্ডারে যায়, সেখান থেকে শ্যামল জানতে পারেন, ঐ কোম্পানি যেই বীজ কিয়ারুল ট্রেডার্সকে দিয়েছিল সেই বীজ ইতিপূর্বেই কিয়ারুল ফেরত দিয়ে এসেছে।

কৃষকদের অভিযোগ এই বীজ কিয়ারুল ট্রেডার্স নিজেই বাড়িতে প্যাকেট জাত করে থাকে। প্যাকেটের গায়ে প্রিন্টিং প্রেস থেকে লেখা আছে,,
বীজ ১৭ তার উপরে নকল একটি কাগজ দিয়ে লিখা বীজ ৮৭ মান ঘোষিত, তাই ধানের শীষ আগুরেই বের হয়ে গিয়েছে,
লোকালয় থেকে প্রায় ১ কিলো মিটার দূরে ধান ক্ষেত সাংবাদিক ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কৃষক শ্যামল সহ অনেক কৃষক জমিতে যেয়ে তার সত্যতা পাই।

কৃষক শ্যামল সহ অনেক কৃষক সুবিচারের দাবিতে প্রশাসন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ, সাংবাদিকদের শরণাপন্ন হয়ে
গত মঙ্গলবার ১৪/১০/২০২৪ ইং ভেড়ামারা প্রেসক্লাব থেকে কয়েকজন সাংবাদিক এবং বাহাদুরপুর ইউনিয়নের সহকারী কৃষি অফিসার,
মোঃ আমিনুল ইসলাম ও মো: তোফাজ্জল হোসেন কে সঙ্গে নিয়ে পরোক্ষভাবে নিজ চোখে দেখে এসে সবাই বুঝতে পারে, সুকৌশলী মেসার্স কিয়ারুল ট্রেডার্স সাধারণ কৃষকদের সঙ্গে প্রতারণা করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই