1. admin@banglarmuktokontho.com : admin :
বাংলাদেশে এগুলো কি হচ্ছে ? দেশের জনগণ জানতে চায়। - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

বাংলাদেশে এগুলো কি হচ্ছে ? দেশের জনগণ জানতে চায়।

জহিরুল ইসলাম চৌধুরী, নোয়াখালী জেলা, বিশেষ প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ Time View

বাংলাদেশে এগুলো কি হচ্ছে ? দেশের জনগণ জানতে চায়।
———————————————-
প্রাচীনকাল থেকেই দেখে ও শুনে আসছি,ধর্ম যার যার,, উৎসব ও তার তার ( নিজস্ব).. কিন্তু ইদানিং কালের তথা কথিত কিছু বুদ্ধিজীবী ও স্যেকুলার বলে বেড়াচ্ছে ধর্ম যার যার উৎসব সবার !! তাহলে কি দেশে নিজেদের ধর্মীয় উৎসব বলতে কিছু নেই ?? বিষয়টি জনগণ কে ভীষণ ভাবিয়ে তোলে। যদিও দেশের ৯০% জনগণ মুসলিম । তবুও আমাদের বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত। এখানে ধর্ম যার যার উৎসব সবার বলতে কি বুঝায় ? ধর্ম টা কি সার্বজনীন হয়ে গেছে ? না হলে নিজের ধর্মীয় উৎসবে কেন সকলকে টেনে আনতে হবে।এটা ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ নয় কি ?? সংবিধানে ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ করাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।তা হলে আমরা কি করছি !? এবার নূতন একটি অভিজ্ঞতা জনগণ সঞ্চয় করেছে,,তা হলো হিন্দু সম্প্রদায়ের দূর্গা পূজায় মন্দিরে গিয়ে জামায়াতে ইসলামী লোকজন গীতা পাঠ করছেন। আবার কিছু জায়গায় মন্দিরে ইসলামী গজল পরিবেশক করছেন তারা ! আবার কিছু জায়গায় নিয়ে মন্দিরে দোয়া পড়ে মোনাজাত করছেন।এটা কিসের আলামত ?? শুধু’ই কি ক্ষমতায় যাওয়ার জন্য মানুষকে ভৃভ্রান্তিতে ফেলা নয়তো ? হা য় যে, ক্ষমতা নাকি খে ম তা । তবে দেশের জনসাধারণ আগের মতো আর বোকা নেই।তাই সবিনয়ে বলছি, সাধু সাবধান !! এগুলো করতে যাবেন না। আল্লাহ পাক সকল ক্ষমতার মালিক। তিনি যাকে পছন্দ করবেন তাকে ক্ষমতায় পাঠাবেন। যাকে অপছন্দ করবেন তাকে ক্ষমতাচ্যুত করবেন।অতীত ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত। একজন সত্যিকারের মুসলিমের কাছে অন্য ধর্মের লোকজন নিরাপদে থাকবেন।এটা ইসলামের শিক্ষা। কিন্তু ইসলাম ধর্ম কে পুঁজি করে ধর্মের নামে ব্যবসা করা হারাম।আমি নেহাত একজন সাধারণ মানুষ। তাই ঞ্জানের পরিধি এতটা বিস্তৃত নয়। তবে আলেম ওলামাদের কাছে শুনেছি ধর্ম কে পুঁজি বানিয়ে ধর্মের নামে ব্যবসা করা হারাম। আমাদের প্রিয় জামায়াতের ইসলামীর ভাইদের বলছি,যদি আপনারা এসব করেন তাহলে জনগণের কাছে আপনাদের শ্রদ্ধার জায়গাটা হারাবেন।আর যদি অন্য কেউ আপনাদের ব্যানারে এগুলো করে থাকে, তাদের চিহ্নিত করে প্রশাসনের কাছে তুলে দিন। আপনাদের রেপুটিশান নষ্ট করার জন্য তাদের শাস্তি নিশ্চিত করুন।তা না হলে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই