1. admin@banglarmuktokontho.com : admin :
ইসলামপুর স্বেচ্ছাসেবী সংগঠন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লিমন পরিষদ - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

ইসলামপুর স্বেচ্ছাসেবী সংগঠন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লিমন পরিষদ

মোঃ সোহেল রানা বিশেষ প্রতিনিধি , সমগ্র বাংলাদেশ
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৭৫ Time View

ইসলামপুর স্বেচ্ছাসেবী সংগঠন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লিমন পরিষদ

মোঃ সোহেল রানা

বিশেষ প্রতিনিধি , সমগ্র বাংলাদেশ

পটুয়াখালীঃ জেলার সদর উপজেলার কমলাপুরে ইসলামপুর স্বেচ্ছাসেবী সংগঠন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) বিকেলে ইউনিয়নের মুনতাকা নাওয়াল মানহা টেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে জুমানা স্পোর্টিং একাডেমীকে ১-০ গোলে হারিয়ে লিমন পরিষদ চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়। ফাইনাল ম্যাচ দেখতে দুপুর থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার দর্শক ভিড় করে। কোথাও জায়গা না পেয়ে উৎসুক দর্শক বিভিন্ন ছাদ, টিনের ছাউনি ও উঁচু গাছগুলোতে চড়ে বসে।

সংগঠনটির সভাপতি প্রকৌশলী মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম ও কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা।

এসময় টুর্নামেন্টের আহবায়ক আ. জলিল মৃধা ও সদস্য সচিব প্রকৌশলী শামিম মিয়া, সংগঠনের উপদেষ্টা মুজিবুর রহমান, অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান চুন্নু। স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, যুব সমাজকে মাদক, প্রযুক্তির অপব্যবহার ও অপসংস্কৃতির গ্রাস থেকে রক্ষা করে স্থানীয় তরুণদের নিয়ে একটি সুস্থ, সুন্দর সমাজ গঠনে ফুটবল টুর্নামেন্ট ভূমিকা রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই