1. admin@banglarmuktokontho.com : admin :
১৪শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ রাজশাহীতে আটক ১ জন - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান

১৪শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ রাজশাহীতে আটক ১ জন

সাগর হাসান জেলা প্রতিনিধি রাজশাহী।
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১২০ Time View

১৪শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ রাজশাহীতে আটক ১ জন

সাগর হাসান
জেলা প্রতিনিধি রাজশাহী।

রাজশাহীর রাজপাড়া থানার কাজীহাটা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪ শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ এক ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃত আসামির নাম শাহাদত হোসেন শাহু (৫০)। তিনি রাজশাহী জেলার চারঘাট থানার সাহাপুর এলাকার মৃত শমসেরের ছেলে।

জানা গেছে, গত শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানের ডিউটি করছিলেন।

এ সময় গোপন তথ্যর ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার কাজীহাটা এলাকায় এক ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় জন্য অবস্থান করছে।

ঐ তথ্যর ভিত্তিতে ডিবি পুলিশের টিম শনিবার সন্ধ্যা ৭ টায় রাজপাড়া থানার কাজীহাটা এলাকার অভিযান চালিয়ে আসামি শাহাদতকে আটক করেন। এ সময় আসামির কাছ থেকে ১৪ শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক আসামি শাহাদাত হোসেন শাহুর বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা
রুজু করে বিজ্ঞ আদালত। পরে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই