1. admin@banglarmuktokontho.com : admin :
ঝিনাইদহ থেকে ফুলের শুভেচ্ছা নিলেন না অ্যাটর্নি জেনারেল - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

ঝিনাইদহ থেকে ফুলের শুভেচ্ছা নিলেন না অ্যাটর্নি জেনারেল

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৫২ Time View

ঝিনাইদহ থেকে ফুলের শুভেচ্ছা নিলেন না অ্যাটর্নি জেনারেল

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের সম্মান করতে ফুলের শুভেচ্ছা গ্রহণ করেননি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান। তিনি শুক্রবার (১১ অক্টোবার) দুপুরে ঝিনাইদহ সার্কিট হাউজে পৌছালে শুভেচ্ছা স্বরুপ ঝিনাইদহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানোর ইচ্ছা ব্যাক্ত করা হয়। সে সময় তিনি বলেন ‘বৈষম্যবিরোধী আন্দোলনের মহান শহিদ ও আহত ছাত্র-জনতার সম্মানে আমরা ফুলেল শুভেচ্ছা গ্রহণ করছি না।’ শুক্রবার বেলা ১২টায় ঝিনাইদহ সার্কিট হাউজে পৌছান অ্যাটর্নি জেনারেল। এসময় তাকে গার্ড অব অনার প্রদান করেন পুলিশের একটি চৌকশ দল। পরে তিনি ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল ও ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে শুক্রবার সন্ধ্যার দিকে অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান শৈলকুপার বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই