1. admin@banglarmuktokontho.com : admin :
বিএনপি এদেশের মাটি ও মানুষের দল -চরফ্যাশনে - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

বিএনপি এদেশের মাটি ও মানুষের দল ——————————————চরফ্যাশনে

এম মাহবুবুর রহমান নাজমুল স্টাফ রিপোর্টার।।
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৪৫ Time View

বিএনপি এদেশের মাটি ও মানুষের দল
——————————————চরফ্যাশনে জনসভায় নাজিম উদ্দিন আলম।।
এম মাহবুবুর রহমান নাজমুল স্টাফ রিপোর্টার।।
শেখ হাসিনা শুধু ২০২৪সনে পালিয়ে যাননি, তিনি ১৯৮১সনের ৩০মে আখাউড়া থেকে বোরকা পড়ে পালিয়ে গিয়েছিলেন। ১/১১’র সময় ফখরুদ্দিন মইনুদ্দিনের ধমক খেয়ে বিদেশে পালিয়ে গেছেন। তখন বেগম জিয়া পালিয়ে যাননি তিনি বলেছেন আমার জম্ম হয়েছে বাংলাদেশে,মৃত্যুও হবে বাংলাদেশে। বিএনপি এদেশের মাটি ও মানুষের দল। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে চরফ্যাশন সদর রোডে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি দলীয় সাবেক এমপি নাজিম উদ্দিন আলম এসব কথা বলেন। নাজিম উদ্দিন আলম তার বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি দাবী জানিয়েছেন
তিনি বলেন, শেখ হাসিনা নোবেল জয়ী ড.ইউনুছ স্যারকে এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা নদীতে চুবানোর কথা বলেছেন,ছাত্রদেরকে রাজাকার বলেছেন যার কারণে ছাত্র জনতার আন্দোলনে ৫আগষ্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে।
অর্ন্তবর্তীকালীন সরকারকে ছাত্রজনতার আন্দোলনের ফসল উল্লেখ করে তিনি আওয়ামীলীগের সময়ে পাচার হওয়া সকল টাকা বাংলাদেশে ফিরিয়ে আনারও দাবী জানান।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ মিয়ার সভাপতিত্বে যুবদল নেতা শহিদুল ইসলাম দুলালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজী,
উপজেলা স্বেচ্ছা সেবক দলের সাবেক সভাপতি মীর শাহাদাত হোসেন ছায়েদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ, উপজেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম, উপজেলা মৎস্য জীবি দলের সভাপতি সোহাগ, উপজেলা ছাত্রদল নেতা আলী মুর্তজা, পৌর যুবদল নেতা সৈকত মালতিয়া ও সেলিম, পৌর ছাত্রদল নেতা ইউছুফ হোসেন আবির প্রমুখ।
বেলা ২টার পর থেকে উপজেলার ২১টি ইউনিয়ন থেকে মিছিল ব্যানার ফেষ্টুন নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক জনসভায় অংশ নেয়। এতে বিকেল তিনটার মধ্যে জনসভাস্থল জন সমুদ্রে রুপ নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই