1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীর হত্যা মামলার আসামী রূপগঞ্জে র‍্যাবের হাতে গ্রেফতার - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

নরসিংদীর হত্যা মামলার আসামী রূপগঞ্জে র‍্যাবের হাতে গ্রেফতার

মোঃএমরুল ইসলাম স্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৬১ Time View

নরসিংদীর হত্যা মামলার আসামী রূপগঞ্জে র‍্যাবের হাতে গ্রেফতার

মোঃএমরুল ইসলাম
স্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

নরসিংদীতে ‘পিতা হত্যার প্রতিশোধ নিতে’ ফুফাতো ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান,র‌্যাব ১১ এর সিপিএসসি নরসিংদীর স্কোয়াড্রন লিডার মো: ইশতিয়াক হোসাইন।

এর আগে বুধবার দিবাগত রাতে র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর এবং নরসিংদী ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো- মাসাবো এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুইজন হলেন-নরসিংদী শহরের চৌয়ালা মহল্লার মৃত মোঃ হাবিবুর রহমান এর ছেলে নাঈম (৩০) ও মোঃ নাদিম মিয়া (২৫)।

র‌্যাব জানায়,শহরের চৌয়ালা এলাকার আব্দুল কাদের এর ছেলে হানিফ মিয়া (৩২)কে পারিবারিক ও জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে গত ১ অক্টোবর দুপুরে নরসিংদী শহরের কাউরিয়াপাড়া পৌর ঈদগাহ মাঠের গেটের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার সদর থানায় মামলা করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দেড় মাস আগে নিহত হানিফ ও তার ছোট ভাই আব্দুল্লাহ ওরফে বাবু, প্রতিবেশী সাজ্জাদ এর সহযোগিতায় তাদের মামা হাবিবুর রহমান ওরফে হাবু মিয়াকে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় নিহত হানিফ, আব্দুল্লাহ এবং সাজ্জাদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় হত্যা মামলা হয়।

পরে আসামী আব্দুল্লাহ ওরফে বাবু গ্রেপ্তার হলেও হানিফ এবং সাজ্জাদ আত্মগোপনে চলে যায়। গত ০১ অক্টোবর দুপুরে মোঃ হানিফ মিয়া পৌর ঈদগাহ মাঠে এক ব্যক্তির জানাযা নামাজ পড়তে যায়। এ সময় মামাতো ভাই দুই সহোদর নাঈম এবং নাদিম আসামী হানিফ মিয়াকে দেখতে পেয়ে কামারের দোকান থেকে বড় ছুরি ক্রয় করে। পরে উৎ পেতে থাকে এবং কাউরিয়াপাড়া পৌর ঈদগাহ মাঠের মেইন গেটের সামনে পৌছালে হানিফ মিয়াকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করে। হত্যায় ব্যবহৃত ছুরি মেঘনা নদীতে ফেলে দিয়ে আত্মগোপনে চলে যায়।

র‍্যাব ১১ তথ্য প্রযুক্তির সহায়তায় রূপগঞ্জের তারাবো এলাকা হতে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের থানা পুলিশে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই