1. admin@banglarmuktokontho.com : admin :
আশার ৩ জেলার শিক্ষা সুপার ভাইজারদের সমন্বয় সভা - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

আশার ৩ জেলার শিক্ষা সুপার ভাইজারদের সমন্বয় সভা

মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ Time View

আশার ৩ জেলার শিক্ষা সুপার
ভাইজারদের সমন্বয় সভা

মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলা
প্রতিনিধি ॥
আশা-শিক্ষা কর্মসূচির প্রসার, চলমান কর্মসূচিতে কর্মরত শিক্ষা সুপার ভাইজারদের কর্মদক্ষতা বৃদ্ধি ও শিক্ষাকে সকলের জন্য উন্মুক্ত লক্ষ্য সামনে রেখে মাগুরা, রাজবাড়ী এবং ফরিদপুর জেলার ৩৩ জন শিক্ষা সুপারভাইজার নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ অক্টোবর) জেলা শহরের এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ ফরিদপুর ট্রেনিং সেন্টারে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আশা ফরিদপুর সদর জেলার সিনিয়র জেলা ম্যনেজার মোঃ তায়জুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশার শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হক। তিনি আশা শিক্ষা কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানাবিধ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশা খুলনা বিভাগীয় সিনিয়র এডুকেশন অফিসার মোঃ শহীদুল ইসলাম, আশা কেন্দ্রীয় কার্যালয়ের টেকনিক্যাল অফিসার এডুকেশন প্রান্ত দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন, আশা-মাগুরা জেলার এডুকেশন অফিসার মোঃ আবু সাঈদ।
দিনব্যাপী এ প্রোগ্রামে শিক্ষা কর্মসূচিকে আরও বেগবান ও ত্বরান্বিত করতে উপস্থিত অতিথিবৃন্দ নানাবিধ নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, সারাদেশে আশা শিক্ষা কর্মসূচি’ মোট ১ হাজার ৫০ টি ব্রাঞ্চে ১ হাজার ৫০ জন শিক্ষা সুপার ভাইজার ও ১৫ হাজার ৬১২ জন শিক্ষা সেবিকা নিয়ে কাজ করছে। এছাড়াও ৬৪ জেলায় তাদের ৬৪ টি মাধ্যমিক স্কুলে ৬ষ্ঠ-৮ম শ্রেণির কার্যক্রম পরিচালনা করছে। ২০১১ সালে সুবিধাবঞ্চিত শিশুদের ঝরে পড়া রোধে শুরু হওয়া এ শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

০১৭১৬৮১২৮৫৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই