1. admin@banglarmuktokontho.com : admin :
কালিগঞ্জে বসতবাড়ি ভাংচুরের ঘটনায় খোলা আকাশের নিচে ভোক্তভোগীর পরিবার - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

কালিগঞ্জে বসতবাড়ি ভাংচুরের ঘটনায় খোলা আকাশের নিচে ভোক্তভোগীর পরিবার

স্টাফ রিপোর্টার :মাহবুব আলম।
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৪১ Time View

কালিগঞ্জে বসতবাড়ি ভাংচুরের ঘটনায় খোলা আকাশের নিচে ভোক্তভোগীর পরিবার

স্টাফ রিপোর্টার :মাহবুব আলম।

সাতক্ষীরায়, কালিগঞ্জ থানার পল্লীতে বসতবাড়ি ভাঙচুর লুটপাট ও সম্পত্তি জবরদখলের অভিযোগ পাওয়া গিয়েছে,

বুধবার সকাল ৯ টায় ভুরলিয়া ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামের লুৎফর মল্লিকের ছেলে কবির হোসেনের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এ কারণে খোলা আকাশের নিচে রয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এ ঘটনায় যখম হয়েছে, মনিরুল (২৫), রাশিদা (৩০) ও শাহিনুর (৬৫)। আশঙ্কাজনক অবস্থায় মনিরুল খুলনা মেডিকেলে চিকিৎসাধিন। ঘটনাস্থল থেকে তিনজনকে দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। সরেজমিন ও থানা সূত্রে জানাগেছে, উপজেলার রতনপুর ইউনিয়নের বন্দীপুর গ্রামের ইউসুফ মোড়লের ছেলে শাহিনুর, হাসিম গাজীর ছেলে ওমর গাজী গংয়ের পৃথক ১০টি বসতবাড়িতে হামলার ঘটনা বুধবার সকাল ৯টায় ঘটেছে। জমি যায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামের লুৎফর মল্লিকের ছেলে কবীর হোসেনের নেতৃত্বে দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ২৫/৩০ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় ও ভাঙচুর লুটপাট করতে থাকে। এসময়ে বসতবাড়ি ভাঙচুর, লুটপাট ও মারপিট করে কবীর গং। এঘটনায় আব্দুল বারী মোড়লের ছেলে মনিরুল ইসলাম (২৫), মৃত সমির গাজীর ছেলে শাহিনুর রহমান (৬৫), মিজানুর রহমানের স্ত্রী রাশিদা খাতুন (৩০) কে কুপিয়ে ও পিটিয়ে যখম করে।

এদের মধ্যে মনিরুলের আশঙ্কাজনক অবস্থায় খুলনা আড়াইশো বেডে ভর্তি করা হয়। অন্য দুইজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছে। এসময়ে স্থানীয়রা লুটপাট ও ভাঙচুরের অভিযোগে ১ মহিলাসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।আটকৃতরা হলেন কবীর মল্লিকের স্ত্রী রহিমা বেগম (৪২), ছেলে শরিফুল ইসলাম (৩০) ও জামাতা মেহেদী হাসান (২৭)। এঘটনায় কালিগঞ্জ থানায় নিয়মিত মামলা হয়েছে। তবে সংশ্লিষ্ট এলাকায় এনিয়ে উত্তেজনা বিরাজ করছে। থানার উপ পরিদর্শক শাহাদাৎ হোসেন বলেন যায়গা জমি নিয়ে সৃষ্ট বিরোধে ঘটনার সূত্রপাত। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই