1. admin@banglarmuktokontho.com : admin :
আমরা কোনদিন ধর্মীয় ভেদাভেদ করিনি : ড.মঈন খান - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

আমরা কোনদিন ধর্মীয় ভেদাভেদ করিনি : ড.মঈন খান

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৪০ Time View

আমরা কোনদিন ধর্মীয় ভেদাভেদ করিনি : ড.মঈন খান

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন,
আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশি। আর এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা সবাই সমান অধিকার নিয়ে আছি। কোনদিন ধর্মীয় ভেদাভেদ করিনি, ভবিষ্যতেও করবো না।

বুধবার (৯ অক্টোবর) রাতে নরসিংদীর পলাশের বিভিন্ন পূজামণ্ডব পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় পলাশ উপজেলার বিভিন্ন মন্দিরে ব্যক্তিগত ভাবে অনুদান বিতরণ করেন।

ড. আব্দুল মঈন খান আরও বলেন, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান নির্বিশেষে একটি শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে এসেছি। এখানে আমরা সবাই সমান। আমরা কারও সঙ্গে কারও বিভেদ করি না।

পলাশ থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, পলাশ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসিত কুমার দাস ও সাধারণ সম্পাদক শুভ্রত চন্দ্র ভৌমিক প্রমূখ।

এসময় যুগ্ন সহ-সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক আবুবকর,পলাশ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক বিএনপির মিডিয়া সন্ময়কারী হাজী জাহিদ, ঘোড়াশাল পৌরসভার সভাপতি এম এ ছাত্তার,সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার, যুগ্ন সাধারন সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান বাবু সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর, যুগ্ন সম্পাদক মহিউদ্দীন চিসতী,ঘোড়াশাল পৌরসভার মহিলা দলের সভাপতি কাউন্সিলর শাহানা পারভীন,পলাশ উপজেলা যুবদলের আহব্বায়ক নেছার খান,সদস্য সচিব বখতিয়ার,ঘোড়াশাল পৌরসভার যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন সদস্য সচিব ইউছুফ বীন শাহীনসহ পলাশ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই