1. admin@banglarmuktokontho.com : admin :
কমলনগরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

কমলনগরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

মো: নুর হোসেন (লক্ষ্মীপুর) প্রতিনিধি-
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ Time View

কমলনগরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

মো: নুর হোসেন (লক্ষ্মীপুর) প্রতিনিধি-

লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার কমলনগর উপজেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিক, রাজনৈতিক, বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন।

৭ অক্টোবর সকাল ১১টায় উপজেলা পরিষদের ‘স্পন্দন’ কক্ষে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস।

মতবিনিময় সভায় উপস্থিত সকলে কমলনগরের অবৈধ অস্ত্র উদ্ধার, অবৈধ দখল, নদী বাঁধের কাজ, পানি বন্দিসহ সকল জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

নবাগত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, আমার কোন দপ্তর যদি কোন দুর্নীতি করে আপনারা আমাকে অবগত করবেন তাৎক্ষণিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো। তিনি আরো বলেন আমি আরেকটা বিষয় উপলব্ধি করেছি অবৈধ দখলের বিষয়ে আপনারা সবাই খুবই সচ্ছার, যদি আপনারা কোন তদবির না করেন তবে অচিরেই আমি অবৈধ দখল মুক্ত করা নিয়ে কাজ করো।

এসময় আরো উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মো. রেজা, কমলনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ তৌহিদুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু তাহের, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. ইসমাইল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা, উপজেলা বিএনপি’র আহবায়ক গোলাম কাদের, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও জামায়েত ইসলামীর নেতা মাওলানা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী সেক্রেটারী আবুল খায়ের, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, কমলনগর প্রেসক্লাব সভাপতি(ভারপ্রাপ্ত) মো. ফয়েজ মাহমুদ, রিপোর্টার্স ক্লাব সভাপতি ইসমাইল হোসেন বিপ্লব, সাংবাদিক ইউসুফ আলী মিঠু, রিয়াজ মাহমুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন দলের নেতাকর্মী, শিক্ষক প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিগন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই