1. admin@banglarmuktokontho.com : admin :
আহম্মেদপুর সরঃ প্রাঃ বিদ্যালয় সংলগ্ন পুকুর ভরাট বন্ধ,সংরক্ষণ ও পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

আহম্মেদপুর সরঃ প্রাঃ বিদ্যালয় সংলগ্ন পুকুর ভরাট বন্ধ,সংরক্ষণ ও পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

সাগর হাসান জেলা প্রতিনিধি রাজশাহী।
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ Time View

আহম্মেদপুর সরঃ প্রাঃ বিদ্যালয় সংলগ্ন পুকুর ভরাট বন্ধ,সংরক্ষণ ও পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

সাগর হাসান
জেলা প্রতিনিধি রাজশাহী।

গতকাল সোমবার (০৭ অক্টোবর) সকাল ১১ টায়
রাজশাহীর বোয়ালিয়া থানাধীন বোসপাড়া আহম্মেদপুর সরঃ প্রাঃ বিদ্যালয় সংলগ্ন পুকুর ভরাট বন্ধ, সংরক্ষণ ও পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ‘তারুণ্যের জয়
হবে নিশ্চয়ই’ এ প্রত্যয়ে এগিয়ে চলা রাজশাহীর যুব ও স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস ও আহম্মেদপুর এলাকাবাসী।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস সভাপতি মো. শামীউল আলীম শাওন।

ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনা ও পরিচালনায় বক্তব্য দেন, স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন আহম্মেদ মানিক, মোহম্মদ শিমুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর সমন্বয়ক আব্দুর রহিমসহ আরও অনেকেই ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ সদস্য সচিব নাজমুল হোসেন রাজু, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক নাদিম সিনহা প্রমূখ।

বক্তারা বলেন, পূর্বে দলিলে জমির শ্রেণী অকৃষি, পুকুর ছিল যা বর্তমানে অবৈধভাবে জমির শ্রেণী পরিবর্তন করে ভিটা করা হয়েছে।যদিও সরেজমিনে সেটি পুকুর। রাজশাহীর জেলা প্রশাসনের দেয়া তালিকা অনুযায়ী ৯৫২ টি পুকুর সংরক্ষণে উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পুকুরটির শ্রেণী পরিবর্তন করে অবৈধভাবে ভিটা (আবাসিক) করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে পুকুরটির শ্রেণী পরিবর্তন করে অবৈধভাবে ভিটা (আবাসিক) করার সাথে সম্পৃক্ত সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

মানববন্ধন কর্মসূচি শেষে ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র পক্ষ থেকে আহম্মেদপুর পুকুর ভরাট বন্ধ, সংরক্ষণ ও পুনরুদ্ধার করা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে পুকুরটির শ্রেণী পরিবর্তন করে অবৈধভাবে ভিটা (আবাসিক) করার সাথে সম্পৃক্ত সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বলে দাবি করেন ।

এবং সাত দফা দাবিতে ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস সভাপতি মো. শামীউল আলীম শাওন ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের যৌথ স্বাক্ষরিত স্মারকলিপি রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরকে প্রদান করা হয়।অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ হাবিবুর রহমান স্মারকলিপিটি গ্রহণ করেন। স্মারকলিপির অনুলিপি রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার অসীম কুমার, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে সরাসরি প্রদান করা হয়েছে।

এছাড়াও স্মারকলিপির অনুলিপি রেজিষ্ট্রি (জিইপি) ডাক যোগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, ভূমি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও উপ-পরিচালক রাজশাহীকে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই