1. admin@banglarmuktokontho.com : admin :
ফুলছড়িতে ১০ম গ্রেডের দাবীতে সহকারি শিক্ষকদের মানববন্ধন - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

ফুলছড়িতে ১০ম গ্রেডের দাবীতে সহকারি শিক্ষকদের মানববন্ধন

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৪৫ Time View

ফুলছড়িতে ১০ম গ্রেডের দাবীতে সহকারি শিক্ষকদের মানববন্ধন

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

সহকারি শিক্ষকদের বেতন ভাতা ১০ম গ্রেডে উন্নীত করার দাবীতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত সহকারী শিক্ষকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।

সোমবার (৭অক্টোবর) বিকেলে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমন্বয় পরিষদের ব্যানারে তারা এই মানববন্ধন কর্মসুচী পালন করে। মানববন্ধনে বক্তারা ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. মোহাম্মদ ইউনুস এর প্রতি আহ্বান জানান। সেই সাথে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকরাা ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন, সহকারি শিক্ষক নাজিম উদ্দিন, রোস্তম আলী, আঞ্জুয়ারা বেগম, একেএম শামসুজ্জোহা রঞ্জু, মমিনুর রহমান হাউলিদার, স্বাধীন মিয়া, শিপুল মিয়া, তৌহিদা রতনা প্রমুখ।

মানববন্ধনে শিক্ষক নেতারা জানান, তাদের বেতন ভাতা দশম গ্রেডে উন্নীত করার দাবী সম্বলিত একটি স্মারক লিপি ইতিপূর্বে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে প্রদান করা হয়েছে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডলের কাছে এ সংক্রান্ত স্মারকলিপি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই