1. admin@banglarmuktokontho.com : admin :
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু ॥ অপরজন গুরুতর আহত - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
হিজবুত তাওহীদে যোগদান: দীর্ঘ পর্যবেক্ষণ ও যাচাই-বাছাইয়ের পর সদস্য হওয়ার দাবি। ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু হাঁটু সমান পানিতে ঢালাই: পলাশে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ, পুনরায় কাজ শুরু নরসিংদীর মাধবদীতে প্রেমসংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে জখম, প্রধান আসামি আল-আমিন গ্রেপ্তার প্রেমঘঠিত বিরুধ মাধবদীতে সহিংসতা যুবককে কুপিয়ে আহত ৪ বসত ঘরে অগ্নিসংযোগ। সদাগরকান্দি গ্রামে সালিশকে কেন্দ্র করে ৭ লাখ টাকা জরিমানা আদায়ের অভিযোগ, এলাকাজুড়ে আলোচনা অনিয়মে জর্জরিত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন: নোয়াখালীতে দুই ইটভাটাকে জরিমানা ৪ লাখ ঝিনাইদহে সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে বিক্ষোভ সমাবেশ। নড়াইলে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন, পদত্যাগের দাবি

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু ॥ অপরজন গুরুতর আহত

মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ Time View

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু ॥ অপরজন গুরুতর আহত

 মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা কালুখালীগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস টেনে কাটা পড়ে মিজান ফকির (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মিজান ফকির বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের গোশাইপাড়া এলাকার আবদুল হাকিম ফকির ছেলে। এসময় অপর একজনকে গুরুতর আহত অবস্থায় হসপিটালে নেয়া হয়।

শুক্রবার (০৪ অক্টোবর) বিকাল ৫ টার দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরবহরপুর রেলগেট ও বহরপুর রেলগেটে মাঝামাঝি গোশাইপাড়া নামক স্হানে এ দুর্ঘটনা ঘটে।

স্থাণীয়রা জানিয়েছেন, শুক্রবার (০৪ অক্টোবর) বিকাল ৪ টার দিকে প্রবল বৃষ্টির মধ্যে ছাতি নিয়ে রেল রাস্তা দিয়ে মিজান বহরপুর বাজারে দিকে রওনা করেন , তার দোকানে বিক্রির জন্যে পান কেনার উদ্দেশ্য। রেলের পাশের রাস্তা চলাচলের অনেক উপযোগী থাকায় ট্রেন লাইনের মধ্যে দিয়ে হাটতে থাকে। এসময় কিছু বুঝে উঠার আগেই ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি পিছন থেকে এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোঃ পলাশ ফকির নামে আর একজন ট্রেনে আঘাতে ছিটকে পড়ে গুরুতর আহত হয় । আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রাজবাড়ী জিআরপি থানার এসআই আব্দুল করিম বলেন, বৃষ্টির মধ্যে ট্রেন লাইন দিয়ে হেটে যাওয়ায় সময় মিজান নামে এক ব্যাক্তি কালুখালীগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা মৃত্যু হয়। এসময় অপর একজন আহত হয়।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
০১৭১৬৮১২৮৫৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই