1. admin@banglarmuktokontho.com : admin :
দৌলতপুর উপজেলা বি এন পির প্রচার সম্পাদক জহুরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন

দৌলতপুর উপজেলা বি এন পির প্রচার সম্পাদক জহুরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা:
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ Time View

দৌলতপুর উপজেলা বি এন পির প্রচার সম্পাদক জহুরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা:

কুষ্টিয়া দৌলতপুর উপজেলা বি এন পির প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাসের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে পিয়ারপুর ইউনিয়ন বি এন পির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকালে ৫ ঘটিকার সময় কামালপুর বাজারে পিয়ারপুর ইউনিয়ন বি এন পির সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ এর পরিচালনায়  বি এন পি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের অংশ গ্রহনে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিল শেষে সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান মুনতাজ বলেন,  দৌলতপুর উপজেলা বি এন পির প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাস, ৫ আগস্টের পরে তার লোকজন দিয়ে এলাকায় একটি সন্ত্রাসী গ্রুপ তৈরি করেছে। তার সন্ত্রাসী গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন  পিয়ারপুর ইউনিয়ন  সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহাগ। তাদের নেতৃত্বে আরও অনেকে আছে এই গ্রুপে। এলাকায় নিরীহ মানুষের কাছে থেকে চাঁদা দাবি করছে তারা যারা চাঁদা দিতে না পারে তারদের মারধর করা হচ্ছে। হোক সে বি এন পি না হোক অন্য ূদলের লোক।  তাদের সন্ত্রাসী বাহিনীর নিকট এলাকার কেউ নিরাপদ না। গত কাল বৃহস্পতিবার সন্ধ্যায় ৬ ঘটিকার সময় পিয়ারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বি এন পির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এর ছেলে হাচান আলী ও ভাতিজা  এনামুল হকের উপর হামলা করেছে বলে জানা যায়। আহত হাচান ও এনামুল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । আমি দৌলতপুর উপজেলা বি এন পির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা ও সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল ও জেলা বি এন পির আহ্বায়ক  কুতুব উদ্দিন  ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার  জাকির হোসেন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। জহুরুল করিমের এমন বিচার করা হোক যেন কেউ আর দলের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড  ও চাঁদাবাজী না করতে পারে।  

এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনার বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই