1. admin@banglarmuktokontho.com : admin :
রাষ্ট্রক্ষমতা অপব্যবহার করে নৈরাজ্য মেনে নেয়া হবেনা : রাঙ্গুনিয়ায় আহলে সুন্নাতের সমাবেশে বক্তারা - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীতে দুর্নীতির বিরুদ্ধে কলম সৈনিকদের জয়: আরডিসি মাহমুদ আক্তারের বদলিতে স্বস্তি ঝিনাইদহে প্রকাশ্য দিবালোকে সরকারি বই বিক্রি: ধরা পড়লেন অধ্যক্ষ খলিলুর রহমান লালমনিরহাটে এক যুবককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ও স্ট্যাম্পে স্বাক্ষর করে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ। জন্মসনদ জালিয়াতিও জাতীয় পরিচয় পত্রে পিতা মাতার নামের পরিবর্তে শ্বশুর শাশুড়ির নাম। রাজধানীর শাহবাগে তিন দিনের অবস্থান কর্মসূচি শেষে আন্দোলন প্রত্যাহার শিক্ষা মন্ত্রীর আশ্বাসে গোপন সম্পর্ক থেকে ভয়াবহ পরিণতি—ভিডিও দিয়ে চাঁদাবাজি, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “

রাষ্ট্রক্ষমতা অপব্যবহার করে নৈরাজ্য মেনে নেয়া হবেনা : রাঙ্গুনিয়ায় আহলে সুন্নাতের সমাবেশে বক্তারা

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৮৬ Time View

রাষ্ট্রক্ষমতা অপব্যবহার করে নৈরাজ্য মেনে নেয়া হবেনা : রাঙ্গুনিয়ায় আহলে সুন্নাতের সমাবেশে বক্তারা

“ মিলাদুন্নবী (দ.) জুলুস ও বিভিন্ন মাজারে হামলা ও পিঠিয়ে মানুষ হত্যা, সুন্নী আলেমদের হত্যার হুমকির মাধ্যমে দেশকে একটি সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ঠেলে দেয়ার চেষ্টা করা হচ্ছে। রাষ্ট্রক্ষমতা অপব্যবহার করে নৈরাজ্য মেনে নেয়া হবেনা। ফ্যাসিবাদ হতে মুক্ত হয়ে নতুন করে আরেকটি ফ্যাসিবাদের উত্থান যেন না হয়।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে আয়োজিত “ শান্তি ও সম্প্রীতি সমাবেশ”- এ বক্তারা একথা বলেন।
বৃহষ্পতিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার রোয়াজারহাট চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত নেতা মাওলানা জরিফ আলী আরমান।
আহলে সুন্নাতের সমন্বয়ক মুহাম্মদ করিম উদ্দীন হাছান ও মুফতি সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত নেতা মাওলানা গোলামুর রহমান আশারফ শাহ, অধ্যক্ষ তৈয়ব আলী, পীরজাদা ওবাইদুল মোস্তফা নঈমী, অধ্যক্ষ নাছির উদ্দীন তৈয়বী,হাফেজ আবদুর রহমান জামী, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় লিঁয়াজো কমিটির সদস্য অ্যাডভোকেট ইকবাল হাসান, আহলে সুন্নাত নেতা আ ন ম নজমুল হোসাইন নঈমী, অধ্যক্ষ ইলিয়াস নূরী, কাজী মোস্তফা কলিম, মাওলানা আবুল কালাম বয়ানী, অধ্যক্ষ নুরুল আলম, উপাধ্যক্ষ মুজিবুর রহমান নেজামী, অধ্যক্ষ মারফাতুন্নুর, এইচ এম শহীদুল্লাহ, নুর মোহাম্মদ মেম্বার, করিম উদ্দিন নূরী, ইলিয়াছ আহমদ নঈমী, মাহমুদুর রশীদ মাসুদ, আরিফুর রহমান রাশেদ, আহমেদ রেজা, জাহিদুল ইসলাম খোকন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, “ এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহাবস্থান এখানে। দেশে নৈরাজ্য সৃষ্টির সকল ষড়যন্ত্র, অপচেষ্টা রুখে দেয়া হবে। দেশে বিভিন্ন মাজার, খানকা, মসজিদে হামলা ও দখলের ঘটনা ঘটে চলছে। মাজারে শিরক বন্ধের নামে নৃশংসভাবে পিঠিয়ে মানুষ হত্যা করছে। যা ইসলাম কখনো সমর্থন করেনা। কতিপয় জঙ্গী সংগঠন একাট্টা হয়ে ঐ ধরনের নেক্কারজনক ঘটনার জন্ম দিচ্ছে। নতুন প্রজন্মের কাছে ইসলাম ও ইসলামী রাজনীতিকে ভীতিকর গড়ে তোলার অপচেষ্টা করা হচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামা’আত এ ধরনের অপকর্মের নিন্দা জানাচ্ছে। ”
সমাবেশ শেষে,“ভারতে নবীর শানে কটুক্তি, দেশ বিরোধী ষড়যন্ত্র, মসজিদ,মাজার ও সুন্নী আলেমদের ওপর হামলা ও শিক্ষকদের জোর পূর্বক পদত্যাগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই