1. admin@banglarmuktokontho.com : admin :
"টিসিবির পণ্যসহ বি এন পির নেতা আটক" - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি, জেলা প্রশাসকের কাছে আবেদন কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানার ইফতার মাহফিল ঝিনাইদহ জামায়াতের ইফতার মাহফিল ও ঐক্যের ডাক। জীবিত থেকেও সরকারী খাতায় মৃত,তিন বছর বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বয়স্ক বিদ্যা। নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার “বাংলাদেশে দীর্ঘ ৩০ বছরের প্রবল প্রতিদ্বন্দ্বী হয়েও জনাব সাবের হোসেন চৌধুরী ও জনাব মির্জা আব্বাস সাহেব একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা হারাননি” পাটগ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত নড়াগাতীতে সংখ্যালঘু শিশু ধর্ষণের শিকার, থানায় মামলা দায়ের? ” কবিতা মুখোশ “

“টিসিবির পণ্যসহ বি এন পির নেতা আটক”

"নিজস্ব প্রতিবেদক"
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৭২ Time View

“টিসিবির পণ্যসহ বি এন পির নেতা আটক”

“নিজস্ব প্রতিবেদক”

নেত্রকোনা জেলার কেন্দুয়ায় টিসিবির পণ্যসহ বিএনপি নেতা আটক হয়েছে। আটককৃত ব্যাক্তির নাম মোঃ আবুল হাশেম ভূঞা। তিনি পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি।

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সেনাবাহিনীর একটি দল কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বাড়লা গ্রামের আবুল হাশেম ভূঞার বাড়িতে অভিযান চালিয়ে ওনার নিজ ঘর থেকে টিসিবির চাল,ডাল,তৈল উদ্ধার করেছেন। এসময় সেনাবাহিনী তাকে আটক করেন। উদ্ধার হওয়া পণ্যে ৭০ কেজি তৈল,৭০ কেজি ডাল ও ১৭৫ কেজি চাল ছিল।।

বাড়লা গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, আয়েশ ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি পাইকুড়া ইউনিয়নের বাড়লা গ্রামে কার্ডধারীদের মাঝে টিসিবি পণ্য বিতরণ করতে আসেন। এসময় আবুল হাশেম ভূঞা টিসিবির ঐসব পণ্য সংগ্রহ করে তার বাড়িতে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে সেনাবাহিনী তার ঘর থেকে ঐসব পণ্যসহ তাকে আটক করে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি আটক আছেন। ওনার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিষয়টা সম্পর্কে কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজনু খন্দকার বলেন,
অপ্রিয় হলেও সত্য বিএনপির বর্তমান কমিটিতে এমন কিছু লোকজন আছে যাদের জন্য আজকের এই নেগেটিভ বিষয়গুলো সামনে আসছে। ত্যাগি ও নিঃস্বার্থ কর্মীদের বাদ দিয়ে কমিটি করলে দলের অবস্থা নাজুক হবেই।

এনিয়ে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীনের সাথে সাংবাদিকদের কথা হলে তিনি বলেন, পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেনাবাহিনীর কাছে আটক হওয়ার কথা শুনেছি। আমরা উপজেলার সকল ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নিয়ে মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। উক্ত মিটিংয়ে আবুল হাশেম ভূঞার বিষয়ে আলোচনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই