1. admin@banglarmuktokontho.com : admin :
বাংলাদেশে অনুপ্রবেশ, রাজশাহীতে ২ ভারতীয় আটক - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
জীবিত থেকেও সরকারী খাতায় মৃত,তিন বছর বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বয়স্ক বিদ্যা। নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার “বাংলাদেশে দীর্ঘ ৩০ বছরের প্রবল প্রতিদ্বন্দ্বী হয়েও জনাব সাবের হোসেন চৌধুরী ও জনাব মির্জা আব্বাস সাহেব একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা হারাননি” পাটগ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত নড়াগাতীতে সংখ্যালঘু শিশু ধর্ষণের শিকার, থানায় মামলা দায়ের? ” কবিতা মুখোশ “ বাংলাদেশে বিএনপির রাজনীতিতে মির্জা আব্বাসকে উপেক্ষা করার কোনো সুযোগ কাহারো নেই ? ঢাকায় সেনবাগ ৫নং ইউনিয়ন কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আজ নোয়াখালীতে টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা,জাতীয়তাবাদী শ্রমিকদল নেতার কারাদণ্ড ? নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার দুইজন

বাংলাদেশে অনুপ্রবেশ, রাজশাহীতে ২ ভারতীয় আটক

সাগর হাসান জেলা প্রতিনিধি রাজশাহী।
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ Time View

বাংলাদেশে অনুপ্রবেশ, রাজশাহীতে ২ ভারতীয় আটক

সাগর হাসান
জেলা প্রতিনিধি রাজশাহী।

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ভারতীয় নাগরিক বলে স্বীকার করেছেন।

বুধবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে চারঘাটের ইউসুফপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ভারতীয়রা হলেন- ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার লালকুপ এলাকার বাসিন্দা আইনুল হক (৫৫) ও একই এলাকার শোয়েব নবী শেখ (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি রাজশাহীর-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডল।

তিনি জানান, এই দুই ভারতীয় নাগরিক পদ্মা নদী পার হয়ে সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ সময় তাদের আটক করা হলে তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন । আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চারঘাট থানায় হস্তান্তর করা হবে।

রাজশাহী অঞ্চলে সীমান্ত দিয়ে ভারতীয় অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন,বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় “দুই ভারতীয় নাগরিক আটকের খবর পেয়েছি। বিজিবি হস্তান্তর করলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই