1. admin@banglarmuktokontho.com : admin :
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে আঃকাদের ভূঁইয়া জুয়েল এর শুভেচ্ছা বার্তা - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম:
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত বালিয়াড়িতে অবৈধ প্লট বাণিজ্যের অভিযোগ অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে আঃকাদের ভূঁইয়া জুয়েল এর শুভেচ্ছা বার্তা

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৯৩ Time View

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে আঃকাদের ভূঁইয়া জুয়েল এর শুভেচ্ছা বার্তা

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি,কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক,আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল।

এক শুভেচ্ছা বার্তায় তিনি,মনোহরদী-বেলাব উপজেলাসহ দেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন,শারদীয় দূর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। ধনী,গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা রাখেন তিনি। কোন বৈষম্য যেন এই উৎসব পালনে স্থান করতে না পারে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। তিনি বার্তায় আরও বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত চলমান। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। স্বাধীনতার ঘোষক,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছিলেন।তারই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তাঁরই সুযোগ্যপুত্র,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন,জনাব তারেক রহমান এর দিকনির্দেশনায় মনোহরদী-বেলাব এর বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদেরকে সনাতন ধর্মালম্বীদের বৃহৎ এ অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগীতা করার নির্দেশনা প্রদান করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই