1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে আন্তর্জাতিক অহিংস দিবসে মানববন্ধন ও লিফলেট বিতরণ - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি নেতার হাতে নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম ! দুই দায়িত্বে আলোচিত নোয়াখালীর রাজনীতিবিদ হারুনুর রশিদ আজাদ “আমি কোন নেতা নই আমি শ্রমিকদের ভাই: এহতেশামুল হক শাহীন” শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, হামলার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঐতিহাসিক ঘোষণার পর থেকে পুরো দেশ পরিচালিত হচ্ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক নেতৃত্বে। কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশুদের প্রচার অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদী জেলা জার্নালিস্ট এন্ড রাইটার্স সোসাইটির উদ্যোগে “ঈদ সামগ্রী বিতরণ” ঝালকাটির কাঠালিয়ায় সংবাদ প্রচারের জেরে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ ঝিনাইদহে নব-নির্বাচিত এমপিদের সংবর্ধনা ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

নরসিংদীতে আন্তর্জাতিক অহিংস দিবসে মানববন্ধন ও লিফলেট বিতরণ

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ Time View

নরসিংদীতে আন্তর্জাতিক অহিংস দিবসে মানববন্ধন ও লিফলেট বিতরণ

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

“সংঘাত নয়,ঐক্যের বাংলাদেশ গড়ি” এই স্লোগান নিয়ে নরসিংদীর মনোহরদীতে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন ও লিফলেট বিতরণ করেছে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ(পিএফজি)।

বুধবার (২ অক্টোবর) বিকেলে মনোহরদী বাজার বাইপাস রোডে দি হাঙার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় (টিএইচপি) পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) মনোহরদী শাখা এই মানববন্ধন ও লিফলেট বিতরণের করা হয়।

পিএফজি মনোহরদী শাখার কো-অর্ডিনেটর গ্রামীণ দর্পণ পত্রিকার সম্পাদক কাজী আনোয়ার কামাল এর নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন এম্বেসেডর সাইদুর রহমান তছলিম, আরিফুল ইসলাম ভূইয়া,এমদাদুল হক টিটু,নারী নেত্রী জুলেখা আফরোজ বন্যা, সদস্য সঞ্জন কুমার রায়,মোঃআলমগীর কবির আলম,সরকার মোঃ ফারুক হোসেন,মাসুদুর রহমান সোহাগ,জাহাঙ্গীর আলম শিকদার,বিএনপি নেতা ফারুক আকন্দ, আব্দুল্লাহ আল মামুন, শফিকুল সোহেল প্রমূখ।

এ সময় বক্তারা বলেন”অহিংসার প্রথম নীতিই হলো সকল অমর্যাদাকে প্রত্যাখান করা। নিষ্ক্রিয় থেকে অহিংসা প্রতিষ্ঠা করা যায় না “তুলে ধরে বলেন, বাংলাদেশ শান্তি সম্প্রীতির দেশ। অহিংস নীতিতে উদ্বুদ্ধ হয়েই সবাইকে রাজনৈতিক, সামাজিকসহ দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।

মানববন্ধনে পিএফজি সদস্য ছাড়াও সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে পিএফজির কর্মীবৃন্দ স্থানীয় মানুষের মাঝে ‘সহিংসংতাকে না বলুন’ শীর্ষক লিফলেট বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই