1. admin@banglarmuktokontho.com : admin :
হত্যাচেষ্টা ও নাশকতা মামলায় দুর্গাপুরে আ.লীগ এর ৫ নেতাকর্মী গ্রেপ্তার - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

হত্যাচেষ্টা ও নাশকতা মামলায় দুর্গাপুরে আ.লীগ এর ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সাগর হাসান জেলা প্রতিনিধি, রাজশাহী
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৯১ Time View

হত্যাচেষ্টা ও নাশকতা মামলায় দুর্গাপুরে আ.লীগ এর ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সাগর হাসান
জেলা প্রতিনিধি, রাজশাহী

রাজশাহীর দুর্গাপুরে হত্যাচেষ্টা ও নাশকতা মামলায় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

মঙ্গলবার ১ (অক্টোবর ) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের পৃথকভাবে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ঝালুকা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জহরুল হক (৩৫), কিসমত গণকৌড় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আসলাম আলী (৩৭), শালঘড়িয়া এলাকার যুবলীগ কর্মী সুমন (৩৮) ও মাসুদ রানা মিঠু (৩০) উপজেলার জয়নগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান (২৮) ।

জানা গেছে, এর আগে গত ৩ (সেপ্টেম্বর) হত্যাচেষ্টা ও নাশকতা চালানোর অভিযোগে থানায় মামলটি দায়ের করেন দুর্গাপুর উপজেলার চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেন । যার কারণেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আগের দিন অর্থাৎ গত ৪ আগস্ট রাজশাহীর দুর্গাপুর উপজেলা মেডিকেল মোড়ে আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে দিবালোকে বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে ব্যাপক নাশকতা চালায়।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জনাব আব্দুর রাজ্জাক বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা থাকায় উপজেলার বিভিন্ন এলাকায় দুর্গাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ এর ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় এবং বুধবার দুপুরে আটকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এছাড়াও , এ মামলায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও সাবেক সংসদ সদস্য (এমপি) প্রফেসর ডা. মনসুর রহমানসহ ৭০ জন ও অজ্ঞাত ১৫০/২০০ জনের নামে মামলা দায়ের করা হয়।

তবে মামলার প্রধান দুই আসামিসহ প্রায় সবাই পলাতক। এ পর্যন্ত আওয়ামীলীগ এর ১৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই