1. admin@banglarmuktokontho.com : admin :
বাঘায় পদ্মার ভাঙনে আকাশের নিচে ৭০টি পরিবার - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

বাঘায় পদ্মার ভাঙনে আকাশের নিচে ৭০টি পরিবার

সাগর হাসান জেলা প্রতিনিধি রাজশাহী।
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৫১ Time View

বাঘায় পদ্মার ভাঙনে আকাশের নিচে ৭০টি পরিবার

সাগর হাসান
জেলা প্রতিনিধি রাজশাহী।

রাজশাহীর বাঘায় পদ্মার ভাঙনে ঘরবাড়ি হারিয়ে ৭০টি পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। এক সপ্তাহের ব্যবধানে পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া, চৌমাদিয়া, দিয়াড়কাদিরপুর চরে এ ঘটনা ঘটেছে। এছাড়া আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ নদীগর্ভে বিলীন হয়েছে।

চকরাজাপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর চৌমাদিয়ায় ওয়ার্ডের মেম্বর আবদুর রহমান দর্জি বলেন, পদ্মার ভাঙনের কারনে আতারপাড়া ও চৌমাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে।

জানা গেছে, আতারপাড়া ও চৌমাদিয়া চরের জয়নাল আবেদিন, মুসা হালদার, আজগর মোল্লা, আনোয়ার শিকদার, আনজিরা বেগম, পারুল বেগম, লালন, শাহ আলম, রাসেল হোসেন, তাজেল গাজি, আজিজ গাজি, আকবর আলী, আলম ব্যাপারি, মাজেদা বেগম, তরিকুল ইসলাম, হোসেন আলী, দিলু দর্জি, জালাল উদ্দিন, জলিল মোল্লা, সানোয়ার মোল্লা, ফারুক ব্যাপারি, আবু মোল্লা, ইব্রাহীম হালদার, বাবলু হালদার, আয়নাল মোল্লা, কাদির গাজি, ফরুক ব্যাপারি-২, আমাল ব্যাপারি, ফজল হালদারসহ ৭০টি বাড়ি ও আতারপাড়া প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ এক সপ্তাহের ব্যবধানে পদ্মাগর্ভে বিলীন হয়ে গেছে। তারা অন্যস্থানে আশ্রয় নিয়েছেন।

চকরাজাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আতারপাড়ায়, ২ নম্বর ওয়ার্ড চৌমাদিয়ায়া এবং ৩ নম্বর ওয়ার্ড দিয়ারকাদিরপুরে মোট ৭৫০টি পরিবারের ৩ হাজার ৫০ জন মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ৭০টি পরিবারের ঘরবাড়ি পদ্মাগর্ভে বিলীন হয়ে যাওয়ায় তারা খোলা আকাশের নিচে বসবাস করছে।

উদয়নগর চরের আশরাফুল ইসলাম ও শাহ আলমের ১০০ বিঘা জমির কলা নষ্ট হয়ে গেছে। এছাড়া চরে ২ হাজার বিঘা জমিতে কলা চাষ হয়েছে। এতে চাষিদের প্রায় ৩০ কোটি টাকা ক্ষতি হয়েছে।

পদ্মার ভাঙনে চকরাজাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আতারপাড়া, ২ নম্বর ওয়ার্ড চৌমাদিয়ায়া এবং ৩ নম্বর ওয়ার্ড দিয়ারকাদিরপুরে ৭০টি পরিবারের ঘরবাড়ি পদ্মা গর্ভে বিলীন হয়ে গেছে। তাদের যাওয়ার কোনো জায়গা নেই। এমনকি জমি লিজ নিয়ে ঘর তুলবেন, সেটিও পাচ্ছেন না। নিরুপায় হয়ে তারা খোলা আকাশে নিচে বসবাস করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, নদী ভাঙনে কিছু পরিবার খোলা আকাশে নিচে বসবাস করছেন ও কিছু বাড়িতে পানি উঠায় তাদের তালিকা করে সহযোগিতা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই