1. admin@banglarmuktokontho.com : admin :
এস্কেভেটর দিয়ে ফরাসি নাগরিকের বাড়ি ভেঙ্গে দিল স্বেচ্ছাসেবক দলের নেতা আদালতে মামলা - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

এস্কেভেটর দিয়ে ফরাসি নাগরিকের বাড়ি ভেঙ্গে দিল স্বেচ্ছাসেবক দলের নেতা আদালতে মামলা

প্রতিবেদকঃ সম্পাদক ও প্রকাশক,, দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ পত্রিকা।
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২১১ Time View

এস্কেভেটর দিয়ে ফরাসি নাগরিকের বাড়ি ভেঙ্গে দিল স্বেচ্ছাসেবক দলের নেতা আদালতে মামলা

নোয়াখালীর কবিরহাটে চাঁদা না পেয়ে এস্কেভেটর দিয়ে প্রবাসীর বাড়ি ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক এক দলের নেতার বিরুদ্ধে।

এই বিষয়ে নোয়াখালীর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নং আমলে আদালতে সিআর মামলা ৭৫২/২০২৪ দায়ের করেন আবদুর মামুন নামের এক ফরাসি নাগরিকের মা আনোয়ারা বেগম শেফালী।

মামলা সূত্রের জানা যায় ফরাসি নাগরিক মামুনরা তিন ভাই দেশের বাইরে থাকায় তার মা পুত্রবধূদেরকে নিয়ে নিজ বাড়ি কবিরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের এনায়েত নগরের আতর আলী ডাক্তার বাড়িতে বসবাস করে আসছেন। আওয়ামী সরকার পালিয়ে যাওয়ার পর গত ৬ আগস্ট বিকেলে কবিরহাট পৌরসভার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসানুল্লাহ মোহন তাদের বাড়িতে এসে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তার দুইদিন পর ৮ আগস্ট বৃহস্পতিবার রাতে মোহন ও তার ভাই ছাত্রদল নেতা ইমতিয়াজ আহমদ রিজনের নেতৃত্বে ১ দল সন্ত্রাসী এস্কেভেটর মেশিন (ভেকু) নিয়ে ফরাসি নাগরিক মামুনের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির গেইট ও বাউন্ডারি ওয়াল গুলিয়ে দিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের এস.এস দিয়ে তৈরি গেটটি নিয়ে যায়। এবং সেই সাথে হুমকি দিয়ে যায় পরবর্তীতে এই বিষয়ে বাড়াবাড়ি করলে পরিনাম খুব ভয়াবহ হবে বলে।

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াখালী শাখা কে দায়িত্ব দেয়।

ফরাসি নাগরিক আবদুর মামুন বলেন উক্ত বাড়িটি আমরা ওয়ারির সূত্রে পেয়ে ১৯৯৩ থেকে বসবাস করে আসছি। কিন্তু আহসানুল্লাহ মোহনরা এখন রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের পূর্বপুরুষের সম্পত্তি দখল নিয়ে নিতে চায়। বর্তমানে আমার মা ও পরিবার দেশে নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি আমার পরিবারের জান-মালের নিরাপত্তা চাই।

অভিযোগের বিষয়ে আংশিক স্বীকার করে কবিরহাট পৌরসভার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসানুল্লাহ মোহন বলেন বাড়ির বাউন্ডারি ওয়াল এবং গেট ভাঙ্গার বিষয়টি টা পারিবারিক জামেলা এটা রাজনৈতিক বিষয় না আর চাঁদা চাওয়ার বিষয়টা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

দলীয় প্রভাব খাটিয়ে অন্যের বসতবাড়িতে হামলা ভাঙচুর ও দখলের বিষয় জানতে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবের আহমেদ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন এ ধরনের বিষয়ে আমাদের হাই-কমান্ড থেকে কঠিন ভাবে নিষেধাজ্ঞা আছে। কারো নামে এমন অভিযোগ প্রমাণ হলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব। ‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই