1. admin@banglarmuktokontho.com : admin :
গতকাল ৩০সোমবার শে সেপ্টেম্বর আশুলিয়ায় শ্রমিক নিহত: পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ, বিজিএমইএর দুঃখ প্রকাশ - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

গতকাল ৩০সোমবার শে সেপ্টেম্বর আশুলিয়ায় শ্রমিক নিহত: পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ, বিজিএমইএর দুঃখ প্রকাশ

প্রতিবেদক - সম্পাদকঃ- দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ পত্রিকা।
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৭৫ Time View

গতকাল সোমবার ৩০ শে সেপ্টেম্বর আশুলিয়ায় শ্রমিক নিহত:পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ, বিজিএমইএর দুঃখ প্রকাশ

আশুলিয়ার সংঘর্ষে শ্রমিক কাউসার হোসেন খান নিহতের ঘটনায় দুঃখপ্রকাশ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

একই সঙ্গে তাঁর পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। নিহত ওই শ্রমিক জিরাবো এলাকার ম্যাঙ্গো টেক্স লিমিটেড কারখানায় কাজ করতেন।

গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে বিজিএমইএর সচিব ফয়জুর রহমান এ তথ্য জানিয়েছেন।

রহমান বলেন, শ্রম আইন অনুযায়ী তাঁর (নিহত শ্রমিকের) সব পাওনাদি অতি দ্রুত পরিশোধ করা হবে। পোশাকশিল্প অধ্যুষিত এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছে বিজিএমইএ।

ফয়জুর রহমান আরও বলেন, এদিন সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো এলাকার মণ্ডল গ্রুপের কারখানায় সেনাবাহিনীর উপস্থিতিতে শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের আলোচনা চলছিল।

এ সময় কিছু বহিরাগত মণ্ডল গ্রুপের দুজন শ্রমিকের মৃত্যুর গুজব তুলে কারখানার বাইরে অবস্থান নেয়। পরে অন্য কারখানার শ্রমিকেরাও সেখানে জড় হতে থাকেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শ্রমিকেরা মুখোমুখি অবস্থান নেন।

বহিরাগত ও শ্রমিকেরা মিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পরে শ্রমিকেরা আরও উত্তেজিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য ও শ্রমিক গুরুতর আহত হন।

আহত শ্রমিকদের স্থানীয় পিএমকে হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এনাম মেডিকেলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক কাউসার হোসেন খানকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষের ঘটনায় আহত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১১ জন সদস্য বর্তমানে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই