1. admin@banglarmuktokontho.com : admin :
‘‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামী বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠিত কলম, খাতা আর ক্যামেরার গল্পে দুই দশকের সংগ্রাম ও সাফল্য নরসিংদীতে মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৪ সাঁথিয়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন বাংলাদেশে ভয়াবহ ৫ আগস্টে নবম পদাতিক ডিভিশনকে কেন থামিয়ে রাখা হয়েছিল? সৌদি থেকে ফেরার পরই গ্রেপ্তার চাটখিলের সাবেক ছাত্রলীগ নেতা স্বপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার খোঁজ মিলছে না মাদ্রাসা ছাত্রের, উদ্বিগ্ন পরিবার

‘‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামী বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে

মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২২ Time View

‘‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামী বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে

মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর সোমবার দুপুর ২ টায় বীরগঞ্জ সিডিপির এরিয়া ম্যানেজার তুষার লিউ ক্রুশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিডিসির সভাপতি প্রফুল্ল কর্মকার, মাহানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব কর্মকার ও সহকারী শিক্ষক হুমায়ুন কবির  সহ আরো অনেকে ।  
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ সিডিপির  প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, ২০০৩ সালে কন্যাশিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ৩০ সেপ্টেম্বরকে জাতীয় শিশুকন্যা দিবস ঘোষনা করা হয়। একটা সময় ছিল যখন কন্যা শিশু চেয়ে পুত্র শিশু বেশি চাইত পিতা-মাতারা । কন্যার জন্মগুহণে খুশি হতে পারত না পিতামাতারা। কারণ, তখন কন্যা শিশুর চেয়ে পুত্র শিশুকে বৃদ্ধ বয়সের অবলম্বন মনে করা হত। তাই কন্যা শিশুর চেয়ে পুত্র সন্তানকে পরিবারে গুরুত্ব দেয়া হতো বেশি ।তবে সময় বদলেছে, তার সাথে বদলেছে পিতামাতার ধারনাও। নানারকম বাধা-বিঘ্ন পেরিয়ে কন্যা শিশুরা এখন পুত্র সন্তারে মতো সমানতালে পরিবারে ,সমাজে ও রাষ্ট্রে অবদান রেখে চলেছে। কন্যা সন্তানও বৃদ্ধ পিতা-মাতার অসহমায় জীবনে সহায় হয়ে দেখ দিচ্ছে । ক্ষেত্র বিশেষে পুত্র সন্তানের চেয়ে বাবা-মার প্রতি বেশি গুরুদায়িত্ব পালন করছে কন্যারা ।
আজ কন্যা শিশু দিবসটি ঘিরে নানান কর্মসূচী হাতে নিয়েছে সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থা। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দিবসটি উদযাপনে অধীনস্ত জেলা ও উপজেলা দপ্তরগুলোকে কর্মসূচি গ্রহণের নির্দেশনা দিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই