1. admin@banglarmuktokontho.com : admin :
ভারতের বিজেপি নেতা নবী (সাঃ) কে কটুক্তি করায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

ভারতের বিজেপি নেতা নবী (সাঃ) কে কটুক্তি করায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ি জেলা প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০০ Time View

ভারতের বিজেপি নেতা নবী (সাঃ) কে কটুক্তি করায় বহরপুরে তাওহিদী মুসল্লি ও ওলামায়ে কেরামদের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ি জেলা প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাসষ্ট্যান্ডে বহরপুর দারুস সুন্নাহ নুরানী মাদ্রাসা ও এতিমখানা (হিফজ বিভাগ) এবং বহরপুরের সর্বস্তরের তাওহীদি জনতার আয়োজনে ভারতের বিধায়ক ও পুরোহিত কর্তৃক রাসুল (সাঃ) অবমাননার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বাদ আছর ভারতের বিজেপি নেতা নবী (সাঃ) কে কটুক্তি করায় বহরপুর দারুস সুন্নাহ নুরানী মাদ্রাসা ও এতিমখানা (হিফজ বিভাগ) এবং বহরপুরের সর্বস্তরের তাওহীদি জনতার আয়োজনে ভারতের বিধায়ক ও পুরোহিত কর্তৃক রাসুল (সাঃ) অবমাননার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশ বহরপুর বাজার বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত হয়। সমাবেশ পূর্বে ও পরে বহরপুর বাসষ্ট্যান্ড এলাকা থেকে বাজার রেলগেট পর্যন্ত একটি বিশাল মিছিল বের করেন বহরপুর দারুস সুন্নাহ নুরানী মাদ্রাসা ও এতিমখানা (হিফজ বিভাগ) এবং বহরপুরের সর্বস্তরের তাওহীদি জনতা অনুসারীরা।
ভারতের উগ্র হিন্দু কর্তৃক রাসূল (দঃ) এর শানে বেয়াদবি এবং কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ
মিছিল, সমাবেশ করেন সংগঠনগুলি।

সমাবেশে হাফেজ মাওলানা আবু মুছার সঞ্চালনায় ও বহরপুর দারুস সুন্নাহ নুরানী মাদ্রাসা ও এতিমখানা (হিফজ বিভাগ) মুহতামীম মুফতি মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বহরপুর হাট জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোঃ সাইফুর রহমান, মাওলানা আব্ুক হক, মাওলানা আব্দুস সামাদ, ক্বারী সুলতান আহমেদ, হাফেজ মোঃ ইদ্রিস আলী প্রমূখ।

বক্তাগণ বলেন, ভারত মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক নবী (সাঃ) কে কটুক্তি ও বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানে কর্তৃক মসজিদে ঢুকে মুসলমানদের হত্যার হুমকির প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এদেশের মাটিতে মাজার ভাঙ্গার প্রতিবাদ জানাচ্ছি। যদি কোনো ব্যক্তি মাজারে খারাপ কাজ করে, তবে তার বিচার হবে। কিন্ত এদেশে আর একটি মাজার ভাঙ্গলে আমরা তার উপযুক্ত জবাব দিবো। বহরপুরের তথা বাংলাদেশের মাটিতে আর একটি মাজারও ভাঙ্গতে দেওয়া যাবেনা। ভারতের এই পুরোহিত ও রাজনৈতিক নেতার ফাঁসি দিতে হবে, পূণরায় যেন আর কেউ এমন সাহস না পায় তার ব্যাবস্থা করতে হবে, যতদিন এর বিচার নিশ্চিত না হয় ততদিন ভারতিয় সকল পণ্য বয়কট করতে হবে।

এসময় বাহিরচর, বংকুর, ডহর পাঁচুরিয়া, পাঁকালিয়া, বাড়াদী, শেকাড়া, নারায়ণপুর, পদমদী, বহরপুরসহ বিভিন্ন এলাকা থেকে মিছিলে মিছিলে মুখরিত করতে বহরপুর বাজার বাসষ্ট্যান্ডে আসে ধর্ম প্রান মুসুল্লিরা।
সমাবেশে উপস্থিত ছিলেন বহরপুর একালার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান কওমি মাদ্রাসার শিক্ষক, মাওলানা, মুফতি, হাফেজ, খতিব, ইমাম, ছাত্র, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
০১৭১৬৮১২৯৫৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই