1. admin@banglarmuktokontho.com : admin :
সৈয়দ জিয়াউল মাইজভাণ্ডারী ট্রাস্টের মহিলা মাহফিল অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান

সৈয়দ জিয়াউল মাইজভাণ্ডারী ট্রাস্টের মহিলা মাহফিল অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৪ Time View

সৈয়দ জিয়াউল মাইজভাণ্ডারী ট্রাস্টের মহিলা মাহফিল অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

মহান ২৬ আশ্বিন বিশ^অলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এর ৩৬-তম উরস শরিফ উপলক্ষে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’ নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘আলোর পথে’র ব্যবস্থাপনায় ‘বিশেষ মহিলা মাহফিল’ সম্পন্ন হয়েছে।
২৮ সেপ্টেম্বর শনিবার বিকেল সাড়ে তিনটায় “মানবতার কল্যাণে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ও মহিয়সী আম্মাজান উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম (রহ.)” শীর্ষক মাহফিল নগরীর চান্দগাঁও থানাধীন ‘ডিউ উদয়ন’ ভবনস্থ ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
‘আলোর পথে’র সিনিয়র সদস্য সৈয়দা আকলিমা ফাতেমা’র তত্ত্বাবধানে এবং আয়েশা সিদ্দীকা তাবাস্সুম ও নাজিয়া আকতার জ্যোতি’র সঞ্চালনায় মাহফিল শুরু হয়।
মাহফিলে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন রাজিয়া সুলতানা, নাতে রাসূল (দ.) পরিবেশন করেন আলিশা আকতার, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন উম্মে সায়মা সাদিয়া এবং পবিত্র রবিউল আউয়াল মাস ও মাইজভাণ্ডারীয়া ত্বরিকার স্বরূপ উন্মোচক, খাদেমুল ফোক্বারা অছিয়ে গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.)-এর জীবন ও কর্মের উপর তথ্যকণিকা উপস্থাপন করেন সদস্য আফরিন জাহান।
সম্মানিত আলোচক উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মুহাম্মদ আবুল কালাম মহান আউলিয়া কিরামদের মাহাত্ম্য সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) কঠোর রিয়াজত-সাধনার মাধ্যমে মানবতার অতি উচ্চস্তরে অধিষ্ঠিত হয়েছেন। তিনি সারা জীবন মানব কল্যাণে নিয়োজিত ছিলেন। আর উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম (রহ.) ছিলেন পরম ধৈর্য্য এবং সংযমের মূর্ত প্রতীক।
সবশেষে মিলাদ, কিয়াম ও মুনাজাতের মাধ্যমে সকলের কল্যাণ কামনা করে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই