1. admin@banglarmuktokontho.com : admin :
কালিয়ায় সেনাবাহিনীর হাতে আগ্নেয়াস্ত্রসহ আটক - ৪ - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান

কালিয়ায় সেনাবাহিনীর হাতে আগ্নেয়াস্ত্রসহ আটক – ৪

মো.রাসেল শেখ,জেলা প্রতিনিধি নড়াইল।
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১০ Time View

কালিয়ায় সেনাবাহিনীর হাতে আগ্নেয়াস্ত্রসহ আটক – ৪

মো.রাসেল শেখ,জেলা প্রতিনিধি নড়াইল।

নড়াইলের কালিয়ার খাসিয়াল গ্রামে আগে থেকে ঘোষণা দিয়ে দুই বংশের সংঘর্ষ চলাকালে একটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার খাশিয়াল গ্রাম থেকে তাদের আটক করা হয়। উপজেলার নড়াগাতী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান আটক ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলো- কালিয়া উপজেলার খাশিয়াল গ্রামের রমজান শেখের ছেলে আসিফ শেখ (২০), আব্দুস সবুর বিশ্বাসের ছেলে ইয়াত আলী বিশ্বাস(৩০) আবু হানিফ শেখের ছেলে পান্নু শেখ (৩৪) এবং মৃত রউফ জমাদ্দারের ছেলে বাদশা জমাদ্দার(৪৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়ন ও গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারের জেরে শেখ ও মোল্যা বংশের বিরোধ চলে আসছিল। শেখ বংশের নেতৃত্ব দেন চুন্নু শেখ আর মোল্যা বংশের নেতৃত্বে রয়েছেন তবি মোল্যা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শেখ বংশের মিলন শেখকে খাশিয়াল বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চেকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। মোল্যা বংশের লোকজনের বিরুদ্ধে মিলন শেখকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠেছে । শুক্রবার রাতে দুই গ্রæপ ঘোষণা দিয়ে শনিবার সকালে সংঘর্ষে জড়ানোর সময় নির্ধারণ করে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে অভিযান চালিয়ে একটি স্কোপ গানসহ বিপুল পরিমাণ রামদা, ছুরি, কুড়াল, দা, ঢাল, বল্লম চাইনিজ কুড়াল, চাপাটি জব্দ করে। অপরদিকে সেনাবাহিনীর সদস্যরা চার জনকে গ্রেফতার করে। নড়াইলের সেনা ক্যাম্পের মেজর আহসান জানিয়েছেন জব্দ করা অস্ত্রসহ আটককৃতদের উপজেলার নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

মো. রাসেল শেখ
নড়াইল জেল প্রতিনিধি
২৯/০৯/২০২৪
০১৭১১-৩২০৩৫৯

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই