1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীর রায়পুরায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান নরসিংদীতে ডিএনসির অভিযান: গাঁজা ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সৎ ও নির্ভীক সাংবাদিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: মো. আজাদ খানকে ঘিরে শুভেচ্ছা ও অভিনন্দন

নরসিংদীর রায়পুরায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোটার,নরসিংদীঃ
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৮ Time View

নরসিংদীর রায়পুরায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোটার,নরসিংদীঃ

নরসিংদীর রায়পুরার মেঘনা নদীতে অবৈধ চুম্বক ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার দায়ে ১টি ড্রেজার জব্দ এবং ১৪ জনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা দেড়টায় রায়পুরা উপজেলার শাহারখোলা এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ড্রেজারটি জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মো. শফিকুল ইসলাম।

আটককৃত ড্রেজার পরিচালক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের হুমায়ুন মিয়ার ছেলে মো: রাজিব মিয়া।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট শফিকুল ইসলাম জানান, মেঘনার কাতলারচর এলাকায় ইজারাকৃত এলাকা ছেড়ে শাহারখোলা এলাকায় অবৈধ চুম্বক ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছিল এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এসময় বেশ কয়েকটি ড্রেজার সরে গেলেও ১টি ড্রেজার জব্দ ও ১ জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। জব্দ করা ড্রেজারটি পান্থশালা ঘাটে রাখা হয়েছে এবং দণ্ডপ্রাপ্ত আসামী জরিমানার টাকা জমা দিয়ে ছাড়া পেয়েছে।

ইজারার নির্ধারিত স্থান থেকে চুম্বক ড্রেজার সরিয়ে কাটিং মেশিন ব্যবহার না করা পর্যন্ত বালু উত্তোলন বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই