1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীর শিবপুরে ফিড ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

নরসিংদীর শিবপুরে ফিড ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মোঃএমরুল ইসলাম,স্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ Time View

নরসিংদীর শিবপুরে ফিড ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মোঃএমরুল ইসলাম,স্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

নরসিংদীর শিবপুরে পূর্বশত্রুতার জেরে দৌলত হোসেন খান নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার দত্তেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দৌলত হোসেন খান উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামের মৃত আরজু খার ছেলে। তিনি ফিড ব্যবসায়ী ছিলেন। শিবপুর মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, ব্যবসায়িক টাকার লেনদেন ও পূর্বশত্রুতা নিয়ে মনোমা‌লিন‌্য ছি‌ল। শনিবার গভীর রা‌তে ট্রা‌কের ব‌্যাটা‌রি চু‌রি করার পাঁয়তারা করে দুর্বৃত্তরা। চু‌রির ঘটনা আঁচ কর‌তে পে‌রে দুজন কর্মচারীকে নিয়ে মুরগির খামারে যান দৌলত হোসেন। চোরকে তাড়া করলে বা‌ড়ির পাশে আগে থেকে উপস্থিত থাকা দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। কর্মচা‌রীরা চিৎকার দিলে আশপা‌শের লোকজন এগিয়ে আসায় হামলাকারীরা পা‌লি‌য়ে যায়। অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি আফজাল হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে এসেছি। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই