1. admin@banglarmuktokontho.com : admin :
শিক্ষা প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না-খাইরুল কবির খোকন - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শিক্ষা প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না-খাইরুল কবির খোকন

মোঃএমরুল ইসলাম,স্টাফ রিপোর্টার, নরসিংদীঃ
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৩ Time View

শিক্ষা প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না-খাইরুল কবির খোকন

মোঃএমরুল ইসলাম,স্টাফ রিপোর্টার, নরসিংদীঃ

শিক্ষা প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না, শিক্ষা প্রতিষ্ঠান থাকবে রাজনীতি মুক্ত, ম্যানেজিং কমিটিতে থাকবে শিক্ষিতরা। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হবে। তিনি আরো বলেন, আমাদের শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় সুশিক্ষিত হিসেবে গড়ে তোলার দায়িত্ব মানুষ গড়ার কারিগর শিক্ষকদের।

বিএনপির যুগ্ম মহাসচিব,জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি খায়রুল কবির খোকন বলেন,১৭ বছর আন্দোলন করেছিলাম ভোটাধিকার আদায়ের জন্য। এ আন্দোলনে ৪২২ জন বিএনপি নেতা-কর্মী এবং ১৩৫ জন
আন্দোলনে নিহত হয়েছে। ফ্যাসিবাদী শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনো এ আন্দোলন সফল হয়নি। আমাদের ভুলের কারনে এ আন্দোলন নষ্ট করা যাবে না। এ সরকারকে কোন ভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তিনি বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনার্থে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাতীয়তাবাদী শিক্ষক সমাজের উদ্যোগে নরসিংদী জেলার কয়েক হাজার শিক্ষকের উপস্থিতিতে ২৭ সেপ্টেম্বর(শুক্রবার)সন্ধ্যায় নরসিংদী শিশু একাডেমি হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বি জি রশিদ নওশেরের সভাপতিত্বে ও শিক্ষক এ কে এম বাছেদ মোল্লা ভুট্রোর সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানের উদ্ধোধক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপি’র সদস্য সচিব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মনজুর এলাহী।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন মাষ্টার, শিবপুর উপজেলা বিএনপি সভাপতি আবুল হারিস রিকাবদার।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ জলিল, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম রবি ও যুগ্ম আহবায়ক ইলিয়াছ আলী ভুইয়া, জেলা বিএনপির সদস্য মাহফুজুল হক টিটু, জেলা যুবদলের সহসভাপতি সোহরাব হোসেন হাসিব, জেলা যুবদলের সহসভাপতি নাজমুল হক ভুইয়া মোহন, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আ: রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সভাপতি মো: সিদ্দিকুর রহমান নাহিদ, নরসিংদী সরকারী কলেজ এর সাবেক জিএস মোস্তফা আহমেদ, জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব মোশারফ হোসেন সজল, শিক্ষক নেতা আলতাফ হোসেন নাজির, আন্দোলনে নিহত তাহমিদ এর বাবা রফিকুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই