1. admin@banglarmuktokontho.com : admin :
রাজশাহীতে শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

রাজশাহীতে শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাগর হাসান জেলা প্রতিনিধি রাজশাহী।
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯০ Time View

রাজশাহীতে শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাগর হাসান
জেলা প্রতিনিধি রাজশাহী।

বৃহস্পতিবার সকাল ১০ টায় বিদ্যালয় হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। বক্তব্যের শুরুতে প্রধান অতিথি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বক্তব্যের শুরুতে প্রধান অতিথি বলেন, শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী রাজশাহীর একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠান।মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ প্রতিষ্ঠানটি ইতোমধ্যে শিক্ষা নগরী রাজশাহীর খ্যাতি আরও বৃদ্ধি করেছে।

নারী শিক্ষার গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিশুদের মেধা ও মননশীল বিকাশের লক্ষ্যে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ানুশীলনের প্রতি গুরুত্বারোপ করতে হবে । শুধু শিক্ষা নয়, পারিবারিক জীবনেও মেয়েদের ভূমিকা অনেক বেশি। আর এজন্যই সকল ধর্মে নারীদের প্রতি অধিক সম্মান প্রদর্শন করা হয়েছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রাসিকের সচিব মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই