1. admin@banglarmuktokontho.com : admin :
মনোহরদীতে চালাকচর বাজার পরিচালনা কমিটি গঠিত - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীতে মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৪ সাঁথিয়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন বাংলাদেশে ভয়াবহ ৫ আগস্টে নবম পদাতিক ডিভিশনকে কেন থামিয়ে রাখা হয়েছিল? সৌদি থেকে ফেরার পরই গ্রেপ্তার চাটখিলের সাবেক ছাত্রলীগ নেতা স্বপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার খোঁজ মিলছে না মাদ্রাসা ছাত্রের, উদ্বিগ্ন পরিবার কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আলোচনায় আসিফ নজরুল, নেপথ্যে রমজান-মাইকেল সিন্ডিকেট নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার

মনোহরদীতে চালাকচর বাজার পরিচালনা কমিটি গঠিত

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৫ Time View

মনোহরদীতে চালাকচর বাজার পরিচালনা কমিটি গঠিত

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

নরসিংদীর মনোহরদীতে অবস্থিত চালাকচর বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর রোজঃশনিবার বিকালে চালাকচর বাজারের সকল ব্যবসায়ীদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাওঃমোঃসাইফুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় চালাকচর বাজার সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষে মেয়াদ উত্তীর্ন কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সকল ব্যবসায়ীদের সিদ্ধান্তের উপর ভিত্তি করে মোঃহযরত আলী কে সভাপতি ও মুসফেকুর ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর)উক্ত কমিটি অনুমোদন করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান।

কমিটির অন্যান্য সম্পাদকমণ্ডলীর সদস্যরা হলেন,সহ-সভাপতি হোসাইন আহম্মেদ কুলি,মোঃগোলাম মোস্তফা,মোঃশামীম আহম্মেদ,মোঃকামাল উদ্দীন বাদল,যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম মিয়া,ফারুক মিয়া,শফিকুল ইসলাম ভূঁইয়া,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক,সহ-সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া ও কাওছার হোসেন,
কোষাদক্ষ মাসুদুল আলম সোহাগ,দপ্তর সম্পাদক আসাদুল হক বাবুল,ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃসাইফুল ইসলাম,ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান ছোটন,সহ-ক্রীড়া সম্পাদক সুমন মিয়া,পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃবাদল মিয়া,সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক সুরুজ মিয়া,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃআবু বকর এবং সম্মানিত সদস্য মোঃইকবাল হোসেন।
এ ছাড়াও ২১ জন সম্পাদকমণ্ডলী ছাড়া বাকীদেরকে সদস্য পদ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই