1. admin@banglarmuktokontho.com : admin :
প্রায় ২ মাস কোটচাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

প্রায় ২ মাস কোটচাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৬ Time View

প্রায় ২ মাস কোটচাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার

সরকার পরিবর্তনের পর থেকে কোটচাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা এনামুল হক মিঠু ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এতে করে পৌরসভার স্বাভাবিক কার্যক্রম দারুনভাবে ব্যাহত হচ্ছে। গত ১৮ আগষ্ট স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ-২০২৪ এর ৩২ (ক) ধারা প্রয়োগ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় পৌর মেয়রদের পদ থেকে অপসারণ করা হয়। কিন্তু মেয়র পদ বিলুপ্ত হওয়ার আগেই কোটচাঁদপুর পৌরসভার কিছু কর্মচারীদের রোষানলে পড়েন নির্বাহী কর্মকর্তা এনামুল হক মিঠু। সেই থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। পৌর কর্মচারীদের অভিযোগ এনামুল হক গত দুই যুগ ধরে একই স্থানে চাকুরী করছেন। সেই সুযোগে তিনি বিগত মেয়রদের সাথে আতাত করে পৌরসভার মোটা অংকের টাকা ভাগ বাটোয়ারা করে নিয়েছেন। যার ফলে কর্মচারীদের ৩৫-৪০ মাসের বেতন বকেয়া রয়েছে। এ ঘটনায় পৌর কর্মচারীরা নির্বাহী কর্মকর্তা ও মেয়রদের উপর ক্ষুব্ধ। এদিকে সচিবের অনুপস্থিতিতে যাবতীয় আর্থিক লেনদেনসহ নাগরিক সেবা বিঘিœত হচ্ছে। এ ব্যাপারে পৌর নির্বাহী কর্মকর্তার মুঠো ফোনে কথা বলার চেষ্টা করলেও যোগাযোগ সম্ভব হয়নি। ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও কোটচাঁদপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক আতিকুল মামুন বলেন, নির্বাহী কর্মকর্তা এনামুল হক মন্ত্রণালয়ে বদলীর আবেদন করে কর্মস্থলে আসছেন না। তিনি না আসার কারণে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে বলেও জানান। অপরদিকে ১নং প্যানেল মেয়র সোহেল আরমানও সরকার পরিবর্তনের পর থেকে পৌরসভায় আসছেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই