1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে আদিবাসিদের মানববন্ধন - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন

নড়াইলে পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে আদিবাসিদের মানববন্ধন

মো.রাসেল শেখ,জেলা প্রতিনিধি নড়াইল।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৯ Time View

নড়াইলে পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে আদিবাসিদের মানববন্ধন

মো.রাসেল শেখ,জেলা প্রতিনিধি নড়াইল।

হত্যা মামলার এজাহারে রিপন বিশ্বাস (২০)নামে ছেলেটির নাম নেই। তার পরও পুলিশ তাকে রোববার গভীর রাতে বাড়ি থেকে আটক করে হত্যা মামলায় গ্রেফতার করে চালান দিয়েছেন। আদিবাসি স¤প্রদায়ের ওই ছেলেটির দিন মজুরের কাজ করে। এমন অমানবিক ঘটনা ঘটেছে নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের চন্ডিবরপুর গ্রামে। এর প্রতিবাদে এবং ওই পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে বুধবার বেলা ১১টায় আদালত চত্বরে মানববন্ধন কমসূচি পালন করে আদিবাসি স¤প্রদায়ের প্রায় শতাধিক নারী পুরুষ। সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়ন ও গ্রামে গত ইউপি নিবার্চনের সময় ( পূর্ব পাড়ায়) মো. আমির শেখের ছেলে মো. ইলিয়াছ শেখকে হত্যা করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন- অশোক কমর্কার, রমেশ বিশ্বাস, মিন্টু বিশ্বাস প্রমুখ। মানববন্ধন থেকে ওই পুলিশের এমন অমানবিক কর্মকান্ডের জন্য উপযুক্ত বিচার দাবি করা হয় । অপরদিকে রিপন বিশ্বাসকে অসৎ উদ্দেশ্যে মামলার আসামি করার পায়তার করা হচ্ছে। তাকে মামলা থেকে দ্রæত অব্যাহতি দেবার দাবি জানানো হয়। মানববন্ধনে অংশ নেয়া রিপন বিশ্বাসের মা সবিতা বিশ্বাস বলেন, রোববার রাত ১২টার দিকে পুলিশ আমার ছেলেকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। আমার ছেলেকে অত্যাচার-নিযার্তন করা হয়েছে। গ্রামের কোথায় হত্যা হইছে আমরা কেউই জানিনা। তবে আমার ছেলে দিন মজুরের কাজ করে। তার আয়ের ওপর আমার সংসার চলে। আমার ছেলেকে ছেড়ে না দিলে আমরা না খেয়ে মারা যাব। মামলার আসামি পক্ষের কৌশলী রাজিব আহম্মেদ রাজু বলেন, এ মামলা সমপর্কে রিপন বিশ্বাস কিছুই জানেনা। তিনি দাবি করেন পুলিশ একটি নিরীহ দিনমজুর ছেলেকে ধরে এনে জোর পূবর্ক স্বীকারোক্তি নিয়ে মামলার আসামি করেছেন। এ বিষয় জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদশর্ক (এস আই) আব্দুল হক বলেন, মামলার এজাহারে অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। নিহতের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন।

মো. রাসেল শেখ
নড়াইল জেলা প্রতিনিধি
২৬/০৯/২০২৪
০১৭১১-৩২০৩৫৯

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই