1. admin@banglarmuktokontho.com : admin :
মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

মোঃএমরুল ইসলাম, ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮০ Time View

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

মোঃএমরুল ইসলাম, ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে নরসিংদীর পলাশে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলা শহিদ মিনার মাঠে উপজেলার বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা পরিবারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৩৭ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ এবং সহকারী শিক্ষকরা অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উবায়দুর রহমান তালুকদার, ইছাখালী ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আমজাদ হোসেন, খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সানেরবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম, ডাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান নয়ন প্রমূখ।

মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহিদুল ইসলামের কাছে উপজেলা শিক্ষা অফিসারসহ শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই