1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে খালেদা জিয়ার নামে মানহানির মামলা খারিজ - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন

নড়াইলে খালেদা জিয়ার নামে মানহানির মামলা খারিজ

মো.রাসেল শেখ,জেলা প্রতিনিধি নড়াইল
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৩ Time View

নড়াইলে খালেদা জিয়ার নামে মানহানির মামলা খারিজ

মো.রাসেল শেখ,জেলা প্রতিনিধি নড়াইল

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে নড়াইলে দায়ের হওয়া মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এর বিচারক মোহাম্মদ মেহেদী হাসান এ খারিজের আদেশ দেন। বেগম খালেদা জিয়ার আইনজীবী ও জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলার বাদী রায়হান ফারুকী দীর্ঘদিন যাবত মামলার ধার্য্য দিনে অনুপস্থিত থাকায় বিচারক মামলাটি খারিজ আদেশের রায় দেন। মামলা সূত্রে জানান,২০১৬ সালে ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য প্রদানের ঘটনাকে কেন্দ্র করে নড়াইল জেলা পরিষদের সাবেক সদস্য রায়হান ফারুকী সদর আমলী আদালতে দঃবিঃ ৫০০ ধারায় মানহানি মামলাটি দায়ের করেন। এ মামলায় নি¤œ আদালত বেগম খালেদা জিয়াকে জামিন না মঞ্জুর করলে উচ্চ আদালত থেকে জামিন নেন তিনি। পরর্বতীতে বাদী আদালতে হাজিরা না দেয়ায় বিচারক মামলাটি খারিজ করে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই