1. admin@banglarmuktokontho.com : admin :
বীরগঞ্জে এক হোটেল কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ। - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত বালিয়াড়িতে অবৈধ প্লট বাণিজ্যের অভিযোগ অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা জাতীয় প্রেসক্লাবের সামনে আইজিএ প্রকল্পের জনবলের মানববন্ধন রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠিত

বীরগঞ্জে এক হোটেল কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ।

বীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৩ Time View

বীরগঞ্জে এক হোটেল কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ।

বীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

গত শুক্রবার(২০/০৯/২০২৪) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের ছোট শীতলাই গ্রামের আব্দুস সামাদ নামে এক ব্যক্তির হোটেল কে কেন্দ্র করে প্রতিপক্ষ আপ্তাব উদ্দিনের সাথে বহুদিন যাবত দ্বন্দ্ব লেগেই আছে। জানা যায় দোকান ঘর বন্ধ থাকার কিছুদিন পর কোর্ট রায় দেয় এবং মূল মালিক আব্দুস সামাদ কে চাবি ফেরত দেওয়া হয় পরবর্তীতে দোকান খুলতে গেলে প্রতিপক্ষের বিভিন্ন বাধা-বিপত্তি আসতে থাকে। একই হোটেলের তালার মূল চাবি ব্যতীত অবৈধ চাবি ব্যবহার করে প্রশাসনের বাধাকে তোয়াক্কা না করেই প্রতিনিয়ত দোকান ঘর খোলাখুলি করতো প্রতিপক্ষের কিছু লোক এমতাবস্থায় বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে হোটেল মালিক আব্দুস সামাদ সহ ৪ জন আহত হয় এবং প্রতিপক্ষের ৩জন গুরুতর আহত হয়। পরে বীরগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আহতদেরকে উদ্ধার করে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও দিনাজপুর মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এ নিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন হোটেল কর্তৃপক্ষ আব্দুস সামাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই