1. admin@banglarmuktokontho.com : admin :
"কেন্দুয়ায় বিএনপির পথসভা আয়োজিত হল" - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীতে দুর্নীতির বিরুদ্ধে কলম সৈনিকদের জয়: আরডিসি মাহমুদ আক্তারের বদলিতে স্বস্তি ঝিনাইদহে প্রকাশ্য দিবালোকে সরকারি বই বিক্রি: ধরা পড়লেন অধ্যক্ষ খলিলুর রহমান লালমনিরহাটে এক যুবককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ও স্ট্যাম্পে স্বাক্ষর করে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ। জন্মসনদ জালিয়াতিও জাতীয় পরিচয় পত্রে পিতা মাতার নামের পরিবর্তে শ্বশুর শাশুড়ির নাম। রাজধানীর শাহবাগে তিন দিনের অবস্থান কর্মসূচি শেষে আন্দোলন প্রত্যাহার শিক্ষা মন্ত্রীর আশ্বাসে গোপন সম্পর্ক থেকে ভয়াবহ পরিণতি—ভিডিও দিয়ে চাঁদাবাজি, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “

“কেন্দুয়ায় বিএনপির পথসভা আয়োজিত হল”

মোঃ আলী আশরাফ ইলিয়াস (নেত্রকোনা জেলা প্রতিনিধি)
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫২ Time View

“কেন্দুয়ায় বিএনপির পথসভা আয়োজিত হল”

মোঃ আলী আশরাফ ইলিয়াস (নেত্রকোনা জেলা প্রতিনিধি)

নেত্রকোনা কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের বেখৈরহাটি বাজারে নরেন্দ্র কান্ত উচ্চ বিদ্যালয়ে স্হানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন নেত্রকোনা ৩ কেন্দুয়া-আটপাড়া আসনের মনোনয়ন প্রত্যাশী,কেন্দুয়া পৌরসভা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন ভূঞা দুলাল।।

দলপা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খোরশেদ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা নূর মোহাম্মদ টিপু।
অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি ও আর্থসামাজিক উন্নয়ন নিয়ে আলোচনাকালে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজনু রহমান খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ উদ্দিন আহমেদ,দলপা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল হুূদা বাচ্চু,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল খন্দকার, স্বেচ্ছাসেবক নেতা সবুজ খন্দকার,দলপা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ স্বপন, পৌর ছাত্রদের আহ্বায়ক আশরাফুল আলমসহ অনেকেই। আয়োজনে স্হানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় দেশের অস্থিতিশীল অবস্থায় বিএনপির করণীয় ও কর্মপন্থা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করা এবং সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন সকল নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই