1. admin@banglarmuktokontho.com : admin :
সুজানগরে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের ২ নেতাকে কুপিয়ে জখম - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

সুজানগরে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের ২ নেতাকে কুপিয়ে জখম

এম এ আলিম রিপন,সুজানগর পাবনা:
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭২ Time View

সুজানগরে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের ২ নেতাকে কুপিয়ে জখম

এম এ আলিম রিপন,সুজানগর পাবনা:

পাবনার সুজানগরে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলামসহ ২ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে সুজানগর উপজেলার হাটখালি ইউনিয়নের স্বাগতা বাজার এলাকায় এ হামলা হয়।
আহত নজরুল ইসলাম জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও সুজানগর পৌরসভার সড়ক বাতি পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। সে সুজানগর পৌরসভার চর সুজানগর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। আহত অপরজন আবু সাঈদ আশকার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের হাটখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।
বর্তমানে নজরুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আবু সাঈদ আশকার পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আহত নজরুল ইসলামের ভাই তোফাজ্জল হোসেন বাদী হয়ে স্থানীয় শোলাকুড়া এলাকার রুহুল মোল্লা, শফি মোল্লা,মিঠু মোল্লা সহ আটজনকে অভিযুক্ত করে সুজানগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে এবং দাবি কৃত চাঁদার চার লক্ষ টাকা না দেওয়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের দুই নেতাসহ চার জনকে কুপিয়ে যখম করা হয়। এ বিষয়ে সুজানগর থানা অফিসার ইনচার্জ সাকিউল আযম রবিবার জানান, থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই