1. admin@banglarmuktokontho.com : admin :
ঝিনাইদহ কোটচাঁদপুরে ১৪৫ বোতল ফেন্সিডিলসহ দুই নারী মাদক কারবারি আটক - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম:
ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত বালিয়াড়িতে অবৈধ প্লট বাণিজ্যের অভিযোগ

ঝিনাইদহ কোটচাঁদপুরে ১৪৫ বোতল ফেন্সিডিলসহ দুই নারী মাদক কারবারি আটক

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪০ Time View

ঝিনাইদহ কোটচাঁদপুরে ১৪৫ বোতল ফেন্সিডিলসহ দুই নারী মাদক কারবারি আটক

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার

টাকার লোভে ফেন্সিডিল পৌঁছে দিতে এসে পুলিশের হাতে ধরা খেয়ে মাদক মামলায় ফেঁসে গেলেন হোসনে আরা (৩৫) তাসলিমা বেগম (৫০) নামে দুই নারী মাদক কারবারি। তবে পুলিশ বলছে মাদক যার কাছে পাওয়া যাবে সেই হবে আসামি। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোটচাঁদপুর-সাফদারপুর সড়কের কুশকুড়ির মাঠ নামক সড়ক থেকে তাদেরকে আটক করেন পুলিশ। কোটচাঁদপুরের সাফদারপুর পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন শেখ বলেন, গোপন সংবাদে জানতে পারি ফেন্সিডিলের ওই চালানের কথা। এসময় পুলিশ ফাঁড়ি সহউপরিদর্শক (এস আই) জামিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স সদস্য নিয়ে কোটচাঁদপুর-সাফদারপুর সড়কের কুশকুড়ি মাঠ নামক সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছিল ছোট বড় যান বাহনে। এর মধ্যে একটা ইজিবাইক তল্লাশির সময় দুই ব্যাগে পাওয়া যায় ১৪৫ বোতল ফেন্সিডিল। ওই ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় দুই নারীকে। যার মধ্যে ছিলো, উপজেলার ছায়খাদা গ্রামের হারুন শেখের স্ত্রী হোসনে আরা বেগম ও রবিউল সরদারের স্ত্রী তাসলিমা বেগম। আটককৃত হোসনে আরা বলেন, আমি কোটচাঁদপুরে ক্লীনিকে আসছিলাম। সাথে ছিল রুমি খাতুনের ছোট ছেলে ও তাসলিমা খাতুন। রুমি আমাকে বলে ব্যাগ আর আমার ছেলেকে নিয়ে কোটচাঁদপুরে গেলে টাকা দিয়ে দিবে। তবে ব্যাগে কি ছিল জানতাম না। পুলিশ ধরার পর জানতে পারলাম ব্যাগে ফেন্সিডিল। এ বিষয়ে মডেল থানার অফিসার ইনর্চাজ সৈয়দ আল-মামুন বলেন, মাদকের ক্ষেত্রে যার কাছে পাওয়া যাবে মাদক সেই আসামি। তবে মাদক সহ আটক হাওয়ার পরে অনেক রকম বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে তারা। তবে আটকৃতরা যার নাম বলছেন সেও এ মামলার পলাতক আসামি হবে। আসামি ধরতে অভিযান অব্যহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই