1. admin@banglarmuktokontho.com : admin :
দখলবাজি নিয়ে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ : নিহত ১ - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
“কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

দখলবাজি নিয়ে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ : নিহত ১

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫১ Time View

দখলবাজি নিয়ে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ : নিহত ১

চট্টগ্রাম নগরের পুরাতন চান্দগাঁও থানা এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি টার্ফের দখল নিয়ে স্থানীয় ছাত্রদলের দুপক্ষ সংঘর্ষে জড়িয়েছে। এ সময় ছুরিকাঘাতে জুবায়ের উদ্দীন বাবু নামে এক কর্মীর নিহত হয়েছেন।
আজ শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবু। এর আগে, সন্ধ্যা ৭টার দিকে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও চারজন। তাদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চান্দগাঁও থানার উপ-পরিদর্শক সুমন বড়ুয়া জানান, পুরাতন চান্দগাঁও থানা এলাকায় কাউন্সিলর অফিসের সামনে ছাত্রদলের দুই পক্ষের হামলায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা কোনো আটক নেই। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সুমন বড়ুয়া আরও জানান, সন্ধ্যায় টার্ফের উদ্বোধনী অনুষ্ঠানের সময় ছাত্রদল নেতা আমিন ও আলফাজের নেতৃত্ব হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। মূলত যুবদল নেতা মোশাররফ হোসেন টার্ফটি পরিচালনার দায়িত্ব নেয়। তার কাছে চাঁদা দাবি করে আমিন ও আলফাজ। এটিকে কেন্দ্র করেই হামলার ঘটনা ঘটে।
এদিকে, হাসপাতালে নিহত ছাত্রদল কর্মী বাবুর মরদেহ দেখতে এসে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, দলীয় পরিচয়ে দুষ্কৃতকারীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ বিষয়ে দলীয়ভাবেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই