1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসক এর মতবিনিময় সভা - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক

নরসিংদীতে গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসক এর মতবিনিময় সভা

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৭ Time View

নরসিংদীতে গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসক এর মতবিনিময় সভা

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

নরসিংদীতে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

শনিবার(১৪ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোবাশ্বের আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব , শিক্ষা ও আইসিটি) অঞ্জন দাস, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃনূরুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃমোবারক হোসেন, নিবারণ রায়,আব্দুর রহমান ভূইয়া,মাখন দাস, এম.এ.আউয়াল,হলধর দাস, মনজিল এ মিল্লাত, শফিকুল মোহাম্মদ মানিক,হুমায়ুন কবির শাহ,আসাদুল হক পলাশ, এমদাদুল ইসলাম খোকন, প্রীতি রঞ্জন সাহা,ফারুক মিয়া,বেনজীর আহমেদ বেনু,জয়নাল আবেদীন, মনসুর আলি শিকদার, আশিকুর রহমান পিয়াল, কাউসার আহমেদ প্রমুখ।

সাংবাদিকগণ নরসিংদীতে অবৈধভাবে বালু উত্তোলন,ভূমি নামজারীতে অনিয়ম, শিল্প কারখানায় ইটিপি বাস্তবায়ন,মাদকের অবাধ বিচরণ,বিদ্যুতের লোডশেডিং,শিক্ষা প্রতিষ্ঠানের অচলাবস্থাসহ বিভিন্ন বিষয়ে নবাগত জেলা প্রশাসককে অবহিত করেন।
সভাপতির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের আশ্বাস দিয়ে বলেন,আমি ব্যক্তিগত কোন সুবিধা নিতে নরসিংদী আসেনি। আল্লাহ্ যতদিন রিজিক রেখেছে জনস্বার্থে কাজ করবো। প্রতিটি সমস্যার পর্যায়ক্রমে সমাধান করা হবে। তবে এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা থাকতে হবে। তিনি বলেন,প্রতিটি সেবামূলক সংস্থা বিভিন্ন অজুহাত দেখিয়ে জনগণকে অযথা হয়রানী করছে। দালাল শ্রেণির সৃষ্টি হয়। এ নাজুক পরিস্থিতি থেকে আমাদেরকে উঠে আসতে হবে। আর তা করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কেউ কারো পরিপূরক নই। তিনি আরো বলেন, আপনারা সমাজের দর্পণ এবং জাতির চতুর্থ স্তম্ভ। কোথায় কি হচ্ছে ,পত্রিকা থেকে জানতে পারি। সকলের জন্য আমার দরজা খোলা থাকবে। যেকোন সমস্যায় আসবেন আপনারা। তিনি ঈদে মিলাদুন্নবী ও শারদীয় দুর্গাপূজা সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতা কামনা করেন।

এ ছাড়াও উক্ত মতবিনিময় সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই