1. admin@banglarmuktokontho.com : admin :
হাটহাজারীর সাবেক ওসি হেফাজতের মামলায় তিন দিনের রিমান্ডে - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীতে দুর্নীতির বিরুদ্ধে কলম সৈনিকদের জয়: আরডিসি মাহমুদ আক্তারের বদলিতে স্বস্তি ঝিনাইদহে প্রকাশ্য দিবালোকে সরকারি বই বিক্রি: ধরা পড়লেন অধ্যক্ষ খলিলুর রহমান লালমনিরহাটে এক যুবককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ও স্ট্যাম্পে স্বাক্ষর করে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ। জন্মসনদ জালিয়াতিও জাতীয় পরিচয় পত্রে পিতা মাতার নামের পরিবর্তে শ্বশুর শাশুড়ির নাম। রাজধানীর শাহবাগে তিন দিনের অবস্থান কর্মসূচি শেষে আন্দোলন প্রত্যাহার শিক্ষা মন্ত্রীর আশ্বাসে গোপন সম্পর্ক থেকে ভয়াবহ পরিণতি—ভিডিও দিয়ে চাঁদাবাজি, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “

হাটহাজারীর সাবেক ওসি হেফাজতের মামলায় তিন দিনের রিমান্ডে

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৫ Time View

হাটহাজারীর সাবেক ওসি হেফাজতের মামলায় তিন দিনের রিমান্ডে

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ

সাড়ে তিন বছর আগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণকে ঘিরে হাটহাজারীতে গুলিতে হেফাজতে ইসলামের কর্মী নিহতের মামলায় থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন শুনানি শেষে এ আদশ দেন।
হাটহাজারী থানার ওসি হাবিবুর রহমান বলেন, ঢাকা থেকে রফিকুল ইসলামকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ করতে হাটহাজারী থানা-পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করে।
শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০২১ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
কিন্তু তাঁর সফরের বিরোধিতা করে সেদিন হাটহাজারীতে বিক্ষোভ-মিছিল করে হেফাজত ইসলাম। তখন থানাসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা হয়।
পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে চারজন নিহত হন।
নিহতদের একজন হাটহাজারী বড় মাদ্রাসা হিসেবে পরিচিত দারুল উলুম মুঈনুল ইসলামের দাওরায়ে হাদিসের পরীক্ষার্থী রবিউল ইসলাম। ঘটনার সাড়ে তিন বছর পর গত ২৩ অগাস্ট শুক্রবার তার বাবা আব্দুল জব্বার মামলা দায়ের করেন। এ মামলায় প্রধান আসামি করা হয় হাটহাজারী থানার সাবেক ওসি রফিকুল ইসলামকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই