1. admin@banglarmuktokontho.com : admin :
চরফ্যাশনে যুবদল নেতাকে অপহরণ করে মুক্তিপণ দাবি।। - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

চরফ্যাশনে যুবদল নেতাকে অপহরণ করে মুক্তিপণ দাবি।।

মোঃআবু ইউসুফ চরফ্যাশন উপজেলা প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০০ Time View

চরফ্যাশনে যুবদল নেতাকে অপহরণ করে মুক্তিপণ দাবি।।

মোঃআবু ইউসুফ চরফ্যাশন উপজেলা প্রতিনিধিঃ

চরফ্যাশন উপজেলার শশীভুশনে যুবদল নেতাকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগীর পরিবার ও যুবদল নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে জানান, চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার কলমী মোড়ের মুন্সি বাড়ির দরজা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় রসুলপুর ইউনিয়ন যুবদল নেতা মো. রিয়াজ মুন্সিকে অপহরণ করা হয়। ভুক্তভোগী রিয়াজ মুন্সি বলেন, রাতে আমাকে স্থানীয় সন্ত্রাসী জাফর দেওয়ান ও ছাত্রলীগ নেতা হাসিব দেওয়ান ও রুবেলসহ ৫জন আমাকে দেশিও অস্ত্র ঠেকিয়ে অপহরণ করে এওয়াজপুর ২ নম্বর স্কুল সংলগ্ন একটি পরিত্যাক্ত দোকানে নিয়ে যায়। সেখানে সন্ত্রাসীরা আমাকে লাঠিসোঁটা দিয়ে এলোপাথাড়ি মারধর করে আমার সঙ্গে থাকা ২৩ হাজার টাকা নিয়ে যায়। এবং আমার চাচা ইকবাল মুন্সিকে ফোন দিয়ে আরও ৫০হাজার টাকা মুক্তিপণ দাবী করে। রসুলপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রাসেল ফরাজী বলেন,অপহরণ ও মুক্তিপণের খবর পেয়ে আমরা শশশিভূষণ থনার ওসিকে অবগত করি।পরে শশিভূষণ থানার পুলিশ মোবাইল ট্র‍্যাকিং করে রিয়াজ মুন্সিকে উদ্ধার করেন। এসময় আমাদের উপর ছাত্রলীগ নেতা হাসিব ও তার সন্ত্রাসীরা পালটা হামলা করে মরিচের গুঁড়ো মেরে পালিয়ে যায়। ছাত্রলীগ নেতা হাসিব দেওয়ানের লোকজন এসে আমাদের ৪টি হোন্ডা আটকে রাখে। শশিভূষণ থানার ওসি এনামুল হক বলেন,সংবাদ পেয়ে পুলিশ রিয়াজকে উদ্ধার করে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনিপদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই