1. admin@banglarmuktokontho.com : admin :
পিতাকে খুনের পর বিদেশে পালাতে গিয়ে দুই পুত্র আটক - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

পিতাকে খুনের পর বিদেশে পালাতে গিয়ে দুই পুত্র আটক

প্রতিবেদক,সম্পাদকঃ দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৬ Time View

পিতাকে খুনের পর বিদেশে পালাতে গিয়ে দুই পুত্র আটক

প্রতিবেদক,সম্পাদকঃ
দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পিতাকে খুনের পর দুবাই পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছে নিহতের দুই পুত্র।
আজ ১২ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছেলে মিজানুর রহমানকে পুলিশ আটক করে।
সকাল ১০টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন বড় ছেলে মো. নিজাম উদ্দিন।
জমি নিয়ে তর্কের জের ধরে গত ১১ সেপ্টেম্বর রাত ৮টার দিকে বড় উঠান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আব্দুর রহমান প্রকাশ গোয়ালের বাড়িতে দা দিয়ে কুপিয়ে পিতা নুরুল হক চৌধুরীকে (৬৫) খুন করে দুবাই ও কাতার প্রবাসী ছেলে মো. নিজাম উদ্দিন (৩১) ও মিজানুর রহমান (২৫)। হত্যার পর থেকে তারা পলাতক ছিল।
এ ঘটনায় কর্ণফুলী থানায় হত্যা মামলা দায়ের করা হয়ে বলে জানান কর্ণফুলী থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান।
তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
সিএমপি’র বন্দর জোনের উপ-কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা জানান, বিমানবন্দর থেকে আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কর্ণফুলী থানার একটি টিম ঢাকায় আটক আরেক আসামিকে চট্টগ্রামে নিয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই