1. admin@banglarmuktokontho.com : admin :
মনোহরদীতে ষড়যন্ত্রমূলক মামলার আসামী হলেন সাবেক ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান

মনোহরদীতে ষড়যন্ত্রমূলক মামলার আসামী হলেন সাবেক ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক

মোঃএমরুল ইসলাম ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৭ Time View

মনোহরদীতে ষড়যন্ত্রমূলক মামলার আসামী হলেন সাবেক ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক

মোঃএমরুল ইসলাম
ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

বুধবার(১১ সেপ্টেম্বর)নরসিংদীর মনোহরদীতে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষের ঘটনায় বাদীর দেওয়া মামলায় ষড়যন্ত্রমূলকভাবে উপজেলার খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নূরুল হককে ৭ নং আসামী করে এজাহারভূক্ত করা হয়েছে। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা যায়,নূরুল হক একজন জিয়া আদর্শের সৈনিক,তিনি কোন দাঙ্গা-হাঙ্গামার রাজনীতিতে বিশ্বাসী নয়। তিনি সুষ্ঠুধারার রাজনীতিতে বিশ্বাসী। তিনি মনোহরদী থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে খিদিরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা। উনার পিতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (অবঃ) শিক্ষক।
তিনি নিজেও পেশায় একজন শিক্ষক। ঘটনার দিন তিনি মনোহরদীতে উপস্থিত ছিলেন না। তা ছাড়াও বিশেষ প্রয়োজন ছাড়া আমাদের মনোহরদীতে যাওয়া হয় না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

এ ছাড়াও তিনি বিগত আওয়ামী সরকার দ্বারা নানাভাবে নির্যাতিত,নিগৃহীত হয়ে হামলা-মামলার শিকার হয়েছেন,মিথ্যা ষড়যন্ত্র মূলক গায়েবী মামলায় তাকে কারাবরণও করতে হয়েছে একাধিক বার।পরিবর্তিত পরিস্থিতিতে আবারো ষড়যন্ত্রকারীদের গায়েবী মামলার শিকার হওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ,বিস্মিত এবং হতবাক।

এ ব্যাপারে মামলার ৭ নং এজাহারভুক্ত আসামী নূরুল হক সংবাদকর্মীদের জানান,গতকালকের ঘটনা সম্পর্কে আমি অবহিত নই। ঘটনার পরে জানতে পারলাম মনোহরদীতে দু-গ্রুপের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে।
পরবর্তীতে জানতে পারি বাদী মকবুল হোসেনের দায়ের করা মামলায় আমাকে ষড়যন্ত্রমূলক ভাবে ৭ নং এজাহারভূক্ত আসামী করা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই