1. admin@banglarmuktokontho.com : admin :
সমন্বয়ক সেজে চাঁদাবাজির সাথে, জড়িতদের প্রতিরোধ করার অঙ্গীকার।   - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

সমন্বয়ক সেজে চাঁদাবাজির সাথে, জড়িতদের প্রতিরোধ করার অঙ্গীকার।  

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা বিশেষ প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৫ Time View

সমন্বয়ক সেজে চাঁদাবাজির সাথে, জড়িতদের প্রতিরোধ করার অঙ্গীকার।    

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা বিশেষ প্রতিনিধিঃ

১১,সেপ্টেম্বর-২০২৪-ইং
আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে চুয়াডাঙ্গায় ছাত্র-জনতার মতবিনিময় সভা হয়েছে। এতে অংশ নিয়েছেন ১০ সদস্যের কেন্দ্রীয় সমন্বয়কের দল।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শহরের টাউন ফুটবল মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন চুয়াডাঙ্গার কেন্দ্রীয় ও স্থানীয় সমন্বয়করা।

ছাত্র-জনতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় সমন্বয়করা। এছাড়া ভবিষ্যৎ কর্মপরিকল্পনার নির্দেশনাও দেন তারা।

এসময় বক্তব্য দেন- কেন্দ্রীয় সমন্বয়ক ওয়াহিদ উজ্জামান, আকরাম হোসাইন রাজ, আশরেফা খাতুন, আবু বক্কর খান, ফারহানা ফারিনা, মইনুল ইসলাম, বিশ্বজিৎ দত্ত, তৌহিদ ইসলাম শুভ, বাবু খান ও জান্নাত।

তারা বলেন, দেশ দ্বিতীয় বারের মতো স্বাধীন হলেও ফ্যাসিজম ব্যবস্থা এখনো রয়ে গেছে।

এক স্বৈরশাসক বিদায় নিয়েছে, কিন্তু কিছু রাজনৈতিক দল দেশটাকে নিজেদের সম্পদ মনে করে নিয়েছে। ৫ আগস্টের আগেও যেভাবে চাঁদাবাজি দখলবাজি চলছিল, তা এখনো চলছে। নতুন বাংলাদেশে রাজনীতি করা এখন অত্যন্ত কঠিন। কেননা, দেশের ছাত্রসমাজ সব রাজনৈতিক দলগুলোকে নজরদারিতে রেখেছে। এ ফ্যাসিবাদী সিস্টেম বাতিল করার জন্য ছাত্ররা এখনো মাঠে রয়েছেন।

তারা আরও বলেন, জেলার কোথাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা ছাত্র প্রতিনিধির কমিটি দেওয়া হয়নি। ভুয়া সমন্বয়ক সেজে অনেকে চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িয়ে পড়েছেন। আমরা তাদের বিরুদ্ধে সজাগ থেকে প্রতিরোধ গড়ে তুলব।

এর আগে সকালে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তারা। এছাড়া শহীদদের স্বজনদের সঙ্গেও দেখা করেন সমন্বয়করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই