1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

নরসিংদীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

মোঃএমরুল ইসলাম,স্টাফ রিপোর্টার,নরসিংদী।
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৯ Time View

নরসিংদীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

মোঃএমরুল ইসলাম,স্টাফ রিপোর্টার,নরসিংদী।

নরসিংদীতে ৩ দফা দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে বাংলাদেশ তাঁত শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট,নরসিংদীর বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার সাহেপ্রতাব বাসস্ট্যান্ডে এ অবরোধ শুরু করা হয়।সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধটি চলে।পরে শিক্ষার্থীরা ১২ ঘন্টা আল্টিমেটাম দিয়ে রাস্তা ছেড়ে দেয়।

এ সময় তিন দফা দাবি পূরণের দাবিতে ইনস্টিটিউটের কয়েকশত শিক্ষার্থী প্ল্যাকার্ড হাতে নিয়ে মহাসড়কে অবস্থান ও স্লোগান দেয়। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে স্থায়ী স্বতন্ত্র ক্যাম্পাস, সরাসরি বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে বিএসসি কার্যক্রম হস্তান্তর ও সেমিস্টার ফি মওকুফ করা।

শিক্ষার্থীরা জানায়, ১৯৮০ সালে হস্তচালিত তাঁত শিল্প ও সরঞ্জামাদি উন্নয়ন কেন্দ্র নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ২০০৯ সালে বাংলাদেশ তাঁত শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট, নরসিংদী নামকরণ এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল)কোর্স চালু হয়। ২০১০ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কারিকুলাম অনুযায়ী ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হয়।

পরবর্তীতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এর অধীনে ২০১৮-২০১৯ সেশনে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করা হয়। ২০১৯ সালে ক্লাস ও শিক্ষার অনুপযুক্ত পরিবেশ দেখে শিক্ষার্থীরা আন্দোলন করেও কোন সুরাহা পায়নি উল্টো লাঞ্চনার স্বীকার হয়। স্বৈরাচার সরকার পতনের পর গত ১৯ আগস্ট থেকে শান্তিপূর্ণ আন্দোলন চলছিল প্রতিষ্ঠানটিতে। ক্যাম্পাস প্রশাসনসহ বিএসসি পরিচালনা পরিষদের সাথে ৩ দফা দাবি নিয়ে আলোচনায় বসতে চাইলেও কর্তৃপক্ষ সাড়া দেননি। সর্বশেষ বিএসসি পরিচালনা পরিষদের বস্ত্র মন্ত্রণালয় এবং টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের বাদ দিয়ে গোজামিলের আশ্রয় নিয়ে আলোচনার প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। ৫ বছর ধরে সমস্যা সমাধানে কোন সাড়া না পেয়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। দাবি পূরণ না হলে আগামীকালও মহাসড়ক অবরোধ করার কথা জানান শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই